কেউ কথা রাখেনি, সাত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
পাক আমলে শেখ সাহেব স্বাধীনতার গান শুনিয়ে
বলেছিলেন..
দেশ স্বাধীন হলে অর্থনৈতিক মুক্তি আসবে, তারপর..
কত স্বাধীন দিনরাত চলে গেল কিন্ত সেই মুক্তি
আর এলনা
সাত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
রাষ্ট্রপতি জিয়া বলেছিল, ধৈর্য ধর দেশবাসী..
তোমাদের আমি গণতন্ত্রের দেশ দেখাবো
সেখানে ধানের শীষৈর মাথায় কৃষকের স্বপ্ন আর সুখ
খেলা করে..
রাষ্ট্রপতি জিয়া, আমরা আর কত অপেক্ষায় থাকব?
আর কত রক্ত ঝরাবো দেহ মনে? রক্তের ধারায় ধারায়
এক সুবিশাল রক্ত সাগর তৈরী হলে তারপর তুমি আমাদের
গনতন্ত্রের দেশ দেখাবে?
একটাও সাধ পূরন হয়নি এখনো
জনসম্পদ দেখিয়ে লুটেছে এরশাদের লোকেরা
ভিখারীর মতন স্বাগত গেটে দাড়িয়ে দেখেছি
তাদের বরেন্য উতসব
অবিরল ধারায় জনসম্পদ লুটে ফর্সা রমনী আর..
চাটুকার আমলাদের নিয়ে
কতরকম আমোদেই না হেসেছে, কিন্ত
আমাদের দিকে তারা ফিরেও চায়নি
নেতারা আমাদের কাধ ছুয়ে বলেছিলেন, দেখে নিও একদিন
আমরাও..
নেতারা এখন বিভ্রান্ত, আমাদের দেখা হয়নি কিছুই
সেই অর্থনৈতিক মুক্তি, সেই গনতন্ত্র, আর সেই বরেন্য উতসব
আমাদের কেউ এনে দিবেনা।
বুকের মধ্যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে নেত্রীরা বলেছিল,
যেদিন দেশে সত্যিকারের গনতন্ত্র আসবে
সেদিন আমাদের বুকেও দেশ গড়ার স¡প্ন জাগ্রত হবে।
গনতন্ত্রের জন্য আমরা হাতের মুঠোয় প্রান নিয়েছি
দুরন্ত সৈ¡রাচারকে দেখিয়েছি লাল ব্যানার
সারা বাংলা তন্ন তন্ন করে খুঁজে এনেছি-
অগুনিত শহীদের রক্তাক্ত লাশ
তবুও কেউ কথা রাখেনি,
এখন তাদের বুকে শুধুই ক্ষমতার স্বপ্ন
এখনো যে তাদের পরিচয় রাজনীতিক।
কেউ কথা রাখেনি, সাত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখে নি।।।
এটি একটি সংকলিত পোস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


