ঢাকার কাছে একটি উপজেলায় গিয়েছিলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে। মনে কিছুটা আশঙ্কাও ছিল নির্বাচন সুষ্ঠিুভাবে নিতে পারবো তো? সকাল থেকে বেশ ভালবাইে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল। হঠাৎ বেলা ৩ টার দিকে দেখলাম কেন্দ্রের আশাপশে উত্তেজনা। সহকর্মী নির্বাচনী কর্মকর্তাদের চোখেমুখে আতঙ্ক। ফিসফিস করে কেউ একজন কানে কানে বললো কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। সবাই একটু সাবধানে থাকতে হবে। ব্যালট বাক্স ছিনতাই করতে চাইলে দিয়ে দিতে হবে। জীবনের মায়া বলে কথা। আগের দিন নির্বাহী কর্মকর্তার দফতর থেকে নির্বাচনী মালামাল নিয়ে আসার সময় ২টি বিশেষ ফোন নাম্বার দিয়ে বলা হয়েছিল প্রয়োজন হলে সাহায্য চাইতে। সাথেই সাথেই ফোন করা হল। ৫ মিটিনের মধ্যেই ২টি সেনাবাহিনীর গাড়ি আর একটি পুলিশের গাড়ি এসে উপস্থিত। দেখলাম যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছিল তারা নিমিষেই হাওয়া। বেলা ৪টা পর্যন্ত কোন ঝামেলা ছাড়াই ভোট নেয়া শেষ করলাম। সেনাবাহিনীর টহল জিপ চলে গেলেও পুলিশের ভ্রাম্যমান ফোর্স ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রেই ছিল। এতে মনে হয়েছে যে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে দেশে আইন-শৃংখলা বলি আর গণতন্ত্র বলি তা প্রতিষ্ঠিত হবেই। শুধু জনগণকে গণতন্ত্র রক্ষা করো বলে যতই ছবক দেই না কেন পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করে এর নিরপেক্ষতাকেও নিশ্চিত করতে হবে।
আলোচিত ব্লগ
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।