আহারে! ঢাকা আমার ঢাকা!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসের অযোগ্য (!) ঢাকা ছেড়ে কয়েকদিনের জন্য ছুটিতে গিয়েছিলাম রাজশাহীর প্রত্যন্ত এলাকায়। মনে হলো কয়েকদিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচলাম। এই যানজট, জলজট, আর আকাশচুম্বি অট্টালিকার ভিড়ে নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। প্রথম ২ দিন ভালোই লাগলো। আকাশ নদী, প্রকৃতির বাতাস, নির্ভেজাল খাবার, আহারে! কিন্তু তারপর? ৩ দিনের সময়েই হাঁপিয়ে উঠলাম। মনে হলো নাহ! এত সুখ মন মানছে না। ফিরে যাবার জন্য উতলা হয়ে উঠলাম। হাতে ছুটি থাকতেও ফেরার পথ ধরলাম। গিয়েছিলাম ট্রেনে। জীবন বাজি রেখে বহু কষ্টার্জিত টিকিট হাতে পেয়েও শঙ্কা ছিলো-সিট পাবো তো। শত শত মানবকুলের চাপে পিষ্ট হয়ে সিট ঠিকই পেয়েছিলাম। যাবার আনন্দ পুরোটাই ভোগ করেছিলাম। ফিরতি পথেও সেই এক যন্ত্রণা। এবার বাসে। তারপরেও আমার প্রাণের শহর ঢাকায় ফেরার আনন্দে সব কষ্ট ভুলে গেলাম।
চিরকুটের ভাষায় বলতে হয়-
নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে
গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ বিবাগী জনমত
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রাণের শহর আহারে'
আসলে আমরা এক সুখ বেশিদিন ভোগ করতে পারি না। ক্রমাগতই ধাবিত হই আরেকটি সুখের আশায়। সেই সুখ যদি হয় যন্ত্রণার-সেটা জেনেও! মানজমিনের এটাই মনে হয় এক অপার রহস্য!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন