somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোন কোম্পানীর ঝলমলে সেবা-একটা সিমের (পুরোন নাম্বার) মৃত্যু

২০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৩ সালের দিকে হায়ার মোবাইল সেট সহ গ্রামীণের ইজি প্যাকেজ কিনেছিলাম। তখন সবমিলিয়ে দাম পড়েছিলো প্রায় সাড়ে ৯ হাজার। তারপর সামনে আসতে শুরু করলো একে একে অন্য মোবাইল কোম্পানীগুলো। খুলনা থেকে ঢাকা যেয়ে ২০০০ টাকা খরচ করে টেলিটকের লটারী মোবাইল সিম (১৮০০ টাকা) ও যোগাড় করেছি। চেষ্টা চালিয়েছি বাংলালিংক, একটেলের নানা রকম অফার দিয়েও। একবার সিটিসেল ও ব্যবহার করে দেখেছি।

প্রতিদিন দৈনিক পেপারে মূল খবর ছিলো কোন মোবাইলে কোন অফার। একসময় সে উৎসাহের ভাটা পড়লো। বুঝতে শুরু করলাম একটা নাম্বারে ফিক্সড হওয়া দরকার। পরিচিত জনেরা বড়ই বিরক্ত হয়ে উঠছে। সবকিছু চিন্তা করে প্রথম কেনা জিপি আর বাংলালিংক নাম্বারে এসে স্হির হলাম।

মাঝে দুবছর দেশে ছিলাম না। জিপির সিম অব্যবহৃত ছিলো, বাংলালিংকটা চালু ছিলো এবং ওটা রিরেজিস্ট্রেশন করে নিয়েছে আমার পরিবারের একজন। জিপির কাগজ পত্র আমার নামেই করা ছিলো, কিন্তু ওটা আর রিরেজিস্ট্রেশন করা হয়নি। বাইরে থেকে ফিরে আমার মনে হলো, জিপির নাম্বার টা অনেকেই জানে, তাই এটাকে চালু করলে ভালো হয়। অনেক খুঁজাখুঁজি করে ডকুমেন্টস বের করে গেলাম জিপির ঝলমলে কাস্টমার সেন্টারে।

আরামদায়ক সোফায় বসে থেকে একসময় আমার সিরিয়াল আসলো। তবে আসনের বিরক্তদর্শীনি আমাকে জানালেন, ঐ সময়ের ভিতরে যারা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছেন, তারা ঐ নাম্বার আর ফেরত পাবেন না।

২০০৩ থেকে এত যত্ন করে কাগজপত্র গুলো রেখে দিয়ে কোন লাভ হলোই না। ভবিষ্যতের প্রয়োজনে কাগজটি সংরক্ষণ করুন লেখাটির উপর চোখ পড়লো। ইজি প্রিপেইড কোন ইজি সমাধান দিতে পারলোনা। স্মাইল ও আমাকে হাসি উপহার দিতে পারবে এমন আশাও করিনা।

বি:দ্র: আজ জিপি নতুন কলরেট ঘোষনা করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ওগুলো আর এখন খোঁজ রাখিনা। গ্রাহকদের সাথে বাটপারীর কোন সীমা পরিসীমা এ দেশে নাই।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
২৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×