কলুষিত এই সমাজে ওনাদের ভেবেছিলাম ভালো , ভদ্র , অনুকরণীয় মানুষ । কিন্তু ধনিক শ্রেণীর চরিত্র টাই এমন যে , সে আশায় গুরেবালি । গন বিরোধী , বাংলাদেশের শত্রু , খনি থেকে কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান " এশিয়া এনার্জি " যারা ফুলবাড়িয়া তে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কাজ করতে গিয়ে একবার জনরোষের মুখে পড়েছিলো , তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিল কয়েকজন আন্দোলনকারী - সেই কোম্পানির মার্কেটিং তথা পি আর ( পাবলিক রিলেশন ) এর কাজ নিয়েছে আসাদুজ্জামান নূর ও আলী যাকেরের মালিকানাধীন অ্যাড ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠান " এশিয়াটিক " । তার চেয়েও কষ্টের কথা এ ব্যাপারে জানতে চাইলে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলী যাকের জানান , ফুলবাড়িয়া তে এশিয়া এনার্জির বিরুদ্ধে কোন আন্দোলনের কথা নাকি তিনি জানেন না । আর তা হলেও সেটা সরকার ও এশিয়া এনার্জির বিষয় । তাদের কোন ব্যাপার না । ওনাদের কত টাকা দরকার , যে এই গন বিরোধী , ফুলবাড়িয়ার মানুষের ত্রাস " এশিয়া এনার্জির " কাজ টা করতেই হবে ? তাহলে আর কি বিজনেসে নীতি বলে কিছু থাকবে না ? সবাই জানে , পরিবেশ বিদ রাও সতর্ক করছে , যে ফুলবাড়িয়ার সেই স্থানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে , এলাকার মানুষের স্বাস্থ্যের চরম ঝুকি , আর পরিবেশের ক্ষতি । তাও এই সব ধনী লোক গুলা নির্বিকার । টাকার জন্য যেকোনো অবস্থায় যেন কাজটা করতেই হবে , তাতে আরেকটা চেরনবিল হলে ওনাদের ক্ষতি কি ? অথচ এই আলী যাকের যেদিন জাহিদ হাসান সিগারেটের বিজ্ঞাপন করেছিলো , সেদিন তার সমালোচনা করেছিলো , চিঠিও দিয়েছিল ? আজ কই গেল সেই নীতি বাক্য ?
এ জগতে সে ই বেশি চায় , আছে যার ভুরি ভুরি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।