মনে মনে আশংকা থাকলেও বিশ্বাস ছিল কাদের মোল্লার ফাঁসী হবে । আবার আলোড়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা । আরে বাচ্চু রাজাকারের ফাঁসী হলে তো জল্লাদ মোল্লার হবে ১০০ বার ফাঁসী । কিন্তু আশংকা সত্যি প্রমানিত হল । যাবজ্জীবন কারাদণ্ড হল কাদের মোল্লা নামক ঘৃণ্য অপরাধীর । কত কেচ্ছা কাহিনী শুনলাম তারে নিয়া । একা নাকি ৩০০ জন মানুষ খুন করছে । তার হল এই বিচার ? হায়রে বাংলাদেশ , বিচার বেবস্থার প্রতি সাধারন মানুষের আস্থা আজ কোথায় নেমেছে , তা সবাই জেনেও কেমন যেন না জানার ভান করছে । জনগনের মনের কথা গুলো কেউ যেন শুনতে আগ্রহী না । কি এক দুঃসহ অবস্থায় আমাদের বসবাস । মাত্র একদিনের তাণ্ডবে জামাতের কাছে আওয়ামীলীগের এই অসহায় আত্মসমর্পণ । এখন মনে হচ্ছে আওয়ামীলীগ আর জামাত ছাড়া সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায় । কাদের মোল্লার ফাঁসি হলে কাল থেকে লাগাতার হরতাল হতো। আমি নিজে ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে কাদের মোল্লাকে অবশ্যই ফাঁসি দেয়া হবে। এই ঘটনায় জেলে আটক নিজেদের শীর্ষ নেতাদের উদ্ধারে জামায়াতের মনোবল অনেক বেড়ে যাবে। গতবার প্রথম ভোটার হওয়া আমার মত লাখ লাখ তরুন ভোটার কে পটিয়ে , ভুলিয়ে ভালিয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তুলে আওয়ামীলীগ কে ভোট দিতে প্রলুব্ধ করে এই হল তাঁর প্রতিদান । আমাদের তরুন দের সাথে বেইমানি করল আওয়ামীলীগ , দুঃখ নাই - এরকম তো সবাই করে , করছে । কিন্তু এই যে লাখ লাখ মুক্তিযুদ্ধে শহীদ পরিবার গুলোর সাথে ছলনা করল আওয়ামীলীগ , তাঁর বিচার করতে আবার কোন বিশেষ ট্রাই বুনাল কি হবে ? ধীরে ধীরে প্রমান হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার কেবল একটি রাজনৈতিক বিচার মাত্র । আগেরবার এই ধুয়া তুলে , জনগন কে মুলা দেখিয়ে ক্ষমতায় এসেছিল আওামিলীগ । সামনের বার আসতে চাইবে , তাদের বিচার পুরো সম্পন্ন করবে এই ধুয়া তুলে । কারন এই অপরাধীরা ১ মাস পরে আপিল করবে । সেই আপিল এর রায় হতে হতে আবার নিরবাচন এর সময় ঘনিয়ে আসবে । তখন আওয়ামীলীগ জনসভায় , বক্তৃতায় বলবে আমরা ক্ষমতায় না আসলে বিচার হবেনা । তাই আমাদের ভোট দেন । আর ক্ষমতায় আসতে না পারলে বি এন পি এসে তো বিচার করবে না , জানা কথা । তাহলেও আওয়ামীলীগ এর লাভ । তারা বলবে আমরা বিচার শুরু করেছি লাম কিন্তু বি এন পি এসে বিচার বন্ধ করেছে । অবশ্য বি এন পি যদি আবার ক্ষমতায় এসে লোক দেখানো ট্রাই বুনাল চালু রেখে আওয়ামীলীগের যুদ্ধাপরাধীদের জেলে ভরার উপায় খোঁজে তাহলে অন্য কথা । সেটা হতেই পারে । কারন আমাদের দেশে জাতীয় ঐক্য এর ভিত্তিতে কোন বিচার হয়না । সব বড় বিচার গুলো হয় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে । সত্যি খুব হতাশ হলাম এই বিচারের রায়ে ।আদালতের বেশি সমালোচনা করলে ,রায়ের বিরুদ্ধে কিছু বললে বা না মানলে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে , বিশেষ রুল জারি হতে পারে । তাই আজ আর বেশি কিছু না বলে পরবর্তী রায়ের অপেক্ষায় থাকলাম । কিন্তু মন কে কিভাবে সান্তনা দেই এভাবে ক্রমাগত রাজনৈতিক দলগুলোর ভোল পালটানোর চরিত্র দেখে , দেউলিয়াত্য দেখে । কেবল লাভ ক্ষতির হিসাব গুলই দেখবে আমাদের দলগুলো ?
আওয়ামীলীগ আর জামাত ছাড়া সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।