যারা নতুন দিনের রাজনীতির স্বপ্নে বিভোর , আশা করেন একটা সুন্দর গনতান্ত্রিক দেশ , ভাবেন একদিন আমাদের ও সংসদ হবে গতিশীল , এত কিছুর পরেও চরম আশাবাদীর মত আজো কল্পনা করেন সমালোচনা হবে গঠন মূলক , কেউ কাউকে বেক্তিগত আক্রমন করবে না , পরিশীলিত হবে আমাদের রাজনীতিবিদদের আচার আচরণ তাদের দু গালে চপটেঘাত করলেন আওয়ামীলীগ এর রাজপুত্র প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় । রাজনীতিতে পদার্পণ কিংবা বাংলাদেশে আগমনের প্রথম দিন থেকেই তারেক , বি এন পি তথা বিরোধীদলের শিশুতোষ সমালোচনায় মুখর ঠিক মায়ের মত করেই । তা মানা যায় , যেহেতু তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন । সুতরাং বিরোধী দলকে ঘায়েল করবেন এটাই স্বাভাবিক । কিন্তু তাঁর আচরণ আর ভাষার ব্যাবহার বড়ই নিম্মমানের এবং খুব শিশুতোষ । আজ শুনলাম আগে মালয়শিয়া যেতে নাকি হাওয়া ভবনে চাঁদা দিয়ে যেতে হত । বড়ই হাস্যকর । জনশক্তি রপ্তানি বিষয়ে যে নুন্যতম বোঝেন সে জানেন যে সরকারী ভাবে বিদেশ যেতে হয় সরকার না হয় রিক্রুটিং এজেন্সি কে টাকা দিতে হয় , অন্য কাউকে নয় । কিন্তু জয় বাবুর কথা শুনে না হেসে আর তাকে ধিক্কার না জানিয়ে পারলাম না । আমার একটা সাধারন প্রশ্ন হল তাইলে প্রতিদিন শত হাজার কোটি টাকার ভি ও আই পি বিজনেস এর টাকা এখন কোন ভবনে যায় ? এখন তো আর হাওয়া ভবন নেই সোনা মনি জয় ? ভেবেছিলাম এই জয় আসলে আওয়ামীলীগের রাজনীতিতে পরিবর্তন আসবে । নিজেদের দোষ স্বীকার না করে কেবল পুরানো সেই ধারা মানে কেবল বিরোধীদের মুণ্ডুপাত করা কমবে , দেশ চালাতে ঐক্য মতের দেখা কিংবা একটা গঠনমূলক ভুমিকার দেখা পাবো । কিন্তু না সেই আশায় গুরেবালি । জয় ও সেই তাঁর বাচাল মা হাসিনার পথেই এগিয়ে চলেছে । হায় স্বদেশ হায় আওয়ামীলীগ । এত অপকর্মের পরেও তোমাদের নেতা কর্মীর মিথ্যা আর বানোয়াট ছাগলের মত কথা গুলো শুনলে সেই পুরান কথাই মনে পড়ে - তুই মানুষ না , আওয়ামীলীগ ।
প্রধানমন্ত্রী পুত্র জয়ের কথা বার্তা আর আগামী দিনের রাজনীতি
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।