সকল সমালোচনা , সন্দেহ , টিকেট না পাবার আশংকা , আত্মীয় স্বজন এর ভ্রুকুটি , সবকিছু উপেক্ষা করে চললাম অনন্ত জলিল সাহেবের নিঃস্বার্থ ভালবাসা মুভি দেখতে । তা ও আবার মুভি রিলিজের প্রথম দিনের প্রথম শো । মাঝে মধ্যে হলে গিয়ে বাংলা মুভি দেখার পাগলামি থাকলে ও এমনটা করিনি কখনো । যাই হোক মুভিটা বেশ উপভোগ্য ছিল সবকিছু মিলিয়ে । মুভির পর্যালোচনা করতে গিয়ে বলবো ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে কিছু মজার আইটেম সং আর ধুন্ধুমার অ্যাকশন ছাড়া তেমন কিছু ছিলনা । আর বর্ষার অভিনয় ছিল ন্যাকামি মার্কা । কিন্তু জলিল সাহেব আশ্চর্যজনক ভাবে আশাতীত ভালো অভিনয় করছিলেন । আগের সব মুভিতে টাকে নিয়ে যারা হাসাহাসি করতেন তাদের মুখে চুন কালি দিয়ে অনেক ভালো অভিনয় করেছেন তিনি । ভালো উন্নতি বলতে হবে । উচ্চারণ গত জটিলতার অবসান হয়েছে মোটামুটি । এখন এক্সপ্রেশন আর নাচ টা আরও ভালো করলে তিনি ই হতে পারেন পরিপূর্ণ একজন সুপার স্টার । মজা করে নয় , সত্যি বলছি সামনের মুভিতেই তিনি পরিপূর্ণ রুপেই বাংলার রজনীকান্ত হবেন । ফিরে আসি আসল কাহিনিতে - বিরতির পরে বদলে গেল দৃশ্যপট । দারুন সব গানের সাথে কাহিনীতে টুইস্ট । মুভিটা গতি ফিরে পেল । আর অনেক কমেডি সিকোয়েন্স তো পুরো মুভিতেই ছিল । সে যাই হোক নাচে গানে ভরপুর , ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে ভরা জমজমাট আয়োজনের মুভি । দর্শক মজা নিয়েই বাড়ি ফিরবে । সমালোচকের দৃষ্টিতে নয় , নিখাদ মজা নেবার উদ্দেশ্যে হলে যান । সময়টা হাসি তামাশায় কাটবে । আরও ভালো করার সুযোগ ছিল কিন্তু বর্ষার কাঁচা অভিনয় সেই সুযোগ নষ্ট করেছে । যদিও দ্বিতীয়ার্ধে বর্ষা অভিনয়ে আগের চেয়ে কিছুটা ভালো করেছেন । আর পরিচালক হিসেবে A . J ( অনন্ত জলিল ) চেষ্টা করেছেন । প্রথম পরিচালনা বলে ভুল মাফ করা যায় । কিন্তু কিছু সিকয়েন্স চেঞ্জ একটু স্লো করে সেখানে সিনের পটভূমি টা একটু পাল্টে দিলে সেই টিপিক্যাল বাংলা মুভির দোষ থেকে মুক্ত হতে পারতেন । তবু জলিল সাহেবের আয়োজন বেশ ভালই ছিল বলতে হবে । গানের থ্রি ডি রুপে চিত্রায়ন , ২৩ তলা থেকে জাম্প , ভালো কিছু গানের সমাহার , ব্যায় বহুল কিছু চিত্রায়ন , ভালো কিছু অ্যাকশন - অনেক নতুন চমক আছে বলতে হবে । অনন্ত জলিলের এই মুভির জন্য রইল শুভকামনা ।
দেখে এলাম ঈদ এর মুভি " নিঃস্বার্থ ভালবাসা" ; কিছু পর্যালোচনা
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।