মানুষ মানুষের জন্য.......
ঐ কথাটি আবারও প্রমাণিত হল। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে শয়ে শয়ে আহত রোগীরা । তাদের আত চিৎকারে ভারী হয়ে উঠছে আশে পাশের বাতাস । আত্মীয় স্বজন কেউ নেয় তাদের পাশে । তার পরেও তো জীবন থেমে থাকার নয় । রেডক্রিসেন্টের সদস্যরা , যুবলীগ,ছাত্রলীগের র্কমীরা আপ্রাণ চেষ্টা করছে পরিস্হিতি স্বাভাবিক রাখতে জনগন যে যেভাবে পারছে বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত । খাবার পানি , রুটি, বিস্কুট,কাপড়,চোপড় যে যা পারছে সেভাবেই সহায়তা করছে। রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে মানুষ । ছাত্রলীগ,যুবলীগও সেচ্ছাসেবক লীগের র্কমীরা দায়িত্ব পালন করছে। সদর হাসপাতালে গেইটে কিছু ঝটলা ছাড়া সবকিছু চলছে শৃঙ্খলামত। পুলিশ র্পযাপ্ত পরিমাণে থাকলেও তাদের কারও চেষ্টা করতে হচ্ছে না । হাসপাতালে এত পরিমাণ খাবার এসেছে যে, মাইক দিয়ে যুবলীগ সভাপতি এডঃ মাহবুব আলম খোকন লোকজনকে খাবার বাদ দিয়ে কাপড়, লুঙ্গি, গামছা সহ শাড়ী দেবার জন্য বলছে। জয় হক মানবতার সুস্থ হয়ে উঠুক আহতরা এই কামনায়।
সূত্র
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





