somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পট ফিক্সিং, সাসপেন্ড শ্রীশন্থ সহ ৩ ক্রিকেটার

১৭ ই মে, ২০১৩ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয়াদিল্লি: পেপসি আইপিএলে স্পট ফিক্সিংয়ের কালো ছায়া৷ স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার রাজস্থান রয়্যালসের ক্রিকেটার এস শ্রীশন্থ৷ একই অভিযোগে রয়্যালসের আরও দুই ক্রিকেটার অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলাকে গ্রেফতার করা হয়েছে৷ তিন ক্রিকেটারেরই ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ আজীবন নির্বাসনের কথাও ভাবনা-চিন্তা করা হচ্ছে৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার শ্রীসন্থকে মুম্বইয়ের বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল৷ স্থানীয় পুলিশের সহায়তায় গতকাল গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ দল৷হোটেল থেকে উদ্ধার হয়েছে ১ কোটি টাকা৷ আজ সকালেই তাঁদের দিল্লি নিয়ে যাওয়া হয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ মুম্বই থেকে ৭ জন ও দিল্লি থেকে ৩ বুকিকেও গ্রেফতার করা হয়েছে৷

চলতি আইপিএলে দুরন্তে ছন্দে খেলছে রাজস্থান রয়্যালস এই ঘটনায় দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এক সময় ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য শ্রীশন্থের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এ ধরনের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই প্রথম উঠল৷বুধবার ওয়াংখেড়েতে মুম্বই-রাজস্থান ম্যাচ ও ৯ মে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে রাজস্থানের ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷ বুকিদের ফোন ট্যাপ করেই পুলিশ এব্যাপারে নিশ্চিত হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

এবারের আইপিএল টুর্নামেন্টে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি যে দলের, কাঠগড়ায় রাহুল দ্রাবিড়ের সেই রাজস্থান রয়্যালসেরই তিন ক্রিকেটার৷ তিনজনকেই সাসপেন্ড করেছে বিসিসিআই৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের উপর সাসপেনশন জারি থাকবে৷ কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না তাঁরা৷ তবে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই৷

এ ঘটনায় দোষীদের আজীবন নির্বাসনের দাবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
ঘটনায় সন্দেহের তির টুর্নামেন্টের বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের উপরও৷ ঘটনায় বিস্মিত বিসিসিআই থেকে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ৷ বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেটে কোনওরকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ রাজস্থান রয়্যালসের তরফে শিল্পা শেট্টি জানিয়েছেন, ‘স্পট ফিক্সিংকাণ্ডে তিন ক্রিকেটারের গ্রেফতারের ঘটনায় আমি বিস্মিত৷ বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি আমরা৷ এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করব আমরা৷ এই ধরণের কোনও রকম ঘটনা মোটেই বরদাস্ত করবে না রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ৷’

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লর সঙ্গে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী জীতেন্দ্র সিংহ৷ স্পট ফিক্সিংয়ের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷

ধৃতদের বৃহস্পতিবার দুপুরে মুম্বই থেকে দিল্লি নিয়ে আসা হয়৷ সেখানেই আদালতে তোলা হয় তাঁদের৷ কখনও গড়াপেটা, কখনও ডোপিং, কখনও রেভ পার্টি, আইপিএলের উপর দুর্নীতি আর অপরাধজগত জাল বিছিয়েছে বারবার৷ রক্তাক্ত হয়েছে ক্রিকেট৷ আর, শ্রীসন্থদের গ্রেফতারের ঘটনায় এবার রক্তাক্ত হল এমন এক ফ্র্যাঞ্চাইজি, যার নেতৃত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটার৷ গড়াপেটা শব্দটাকে আগাগোড়া নিজের নাম থেকে কয়েক লক্ষ মাইল দূরে সরিয়ে রেখেছিলেন যিনি৷ সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×