ভালবেসে হারাতে চাই মেঘলা দুপুরে,
বৃষ্টি ভেজা পাখির মত নির্জন নীড়ে
যেখানে অনেক স্বপ্নের ভিড় জমে
সেই স্বপ্নাতুর হৃদয়ের একান্ত স্পর্শতায়
পাহাড়ি নদীর মত বিশাল বুক নিয়ে যদি বলো
আলিঙ্গন কর আমায়
অপেক্ষার শেষ প্রহরে নির্জন ঠোঁটে এঁকে দাও অস্থির চুম্বন...
হয়ত মন্থরার মন্ত্রণায় কৈকেয়ির মত দিকভ্রষ্ট হব না
রামের মত খুঁজবো না নির্বাসন
হাতের পঞ্চদানবের আঘাতে আঘাতে ছিড়ে নিতে চাইবো তুলার আশ্রম
যখন নিশানা ভেদ করে আকাশ পানে ছুটবে বাণ
ঠিক সেটাই হবে প্রেমের নব উপাখ্যান|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




