অতন্দ্রিলাদের ভালবাসতে নেই। তারা রাত্রির আকাশের দূর নীহারিকার মত দৃশ্যমান, কিন্তু অজেয়।
তারা দিগন্তরেখার দিকে ধাবমান পায়ে হাঁটা মেঠোপথ, কিংবা বোর্ডবাজারের বুকচিরে এগিয়ে চলা রেলপথ, যা ধরে অনন্তকাল হেঁটে গেলেও ফুরায় না।
অবিনশ্বর যৌবনের অধিকারী অতন্দ্রিলার সাথে দেখা হলে বলিস, তার পথের ইতির সীমা সে যেন আমায় জানায়।
আমি গোধূলি বর্ণে রাঙা দূর দিগন্তরেখায় এ ভালোবাসার পূর্ণতা রচনা করব!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


