somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বর্গ-নরক লিংকরোড ভ্রমণ

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন রাত্রে গেছিলাম স্বর্গ-নরক লিংকরোডে। মোড়ের টঙে যাইয়া দেখি সেই আড্ডা। মাঝখানে দেখি বইসা আছে আমাদের রবিদা (রবীন্দ্রনাথ)। রবিদা নাকি এখন স্বর্গে থাকে, ২২শে শ্রাবণ ভিলায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল ভালই আছে নাকি। রোজ সন্ধ্যায় ছন্দ-সুরের আসর বসে, যন্ত্র সংগীতের আসরে থাকেন ওস্তাদরা।

পাশের টুলে দেখি জীবনানন্দ চুপচাপ চা খায়, জিজ্ঞাস করার পরে কইলো হেও নাকি স্বর্গে আছে, ট্রান্সফর হইয়া নরকে যাইব। অবাক হইয়া কারন জিগাইলে কইলো, চুপ থাক।

রুদ্রদা (রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ) এক কোনায় বইসা বইসা বিড়ি টানে। হে থাকে নরকে, ছোট্ট একটা খুপরিতে। তাও দেখি হাসিখুশি, দেইখাই রাগ উইঠা গেলো। কইলাম, ওই মিয়া, নরকে পঁচতে ভাল্লাগে আপনের?
হ্যায় বিড়ি টানতে টানতে কয়, শোন আমি ইচ্ছা কইরাই স্বর্গে যাই নাই।
আমি জিগাইলাম কিসের লাইগা?
কইল, হুন-
১. স্বর্গে অপ্সরা আছে ঠিকই, কিন্তু অতন্দ্রিলা নাই।
২. স্বর্গ হইলো স্মোকফ্রি জোন, বিড়ি খাওয়া যায় নাহ।
৩. স্বর্গে মদ আছে কিন্তু নেশা হয় নাহ।
৪. স্বর্গে কোনও দুঃখ নাই, কাজেই সুখও নাই।
৫. নরকে কলঙ্ক আছে ঠিকই কিন্তু আগুনে সেই কলঙ্ক পুইড়া শুদ্ধ হইয়া যায়।
৬. নরকে যন্ত্রসংগীত হয় নাহ, কিন্তু তীব্র চিৎকার শোনা যায়।
আরও কইলো, নরকে নাকি খুব ভীড়, সহজে সিট পাওয়া যায় নাহ। আজকে মরলেই নাকি সে বইলা একটা সিট ম্যানেজ কইরা দিবে।

মরতে খুব ইচ্ছা হইছিলো, হঠাৎ মনে হইলো রোদেলা আমায় ভালবাসে কিনা এখনও জানা হয় নাই, ওর কোলে মাথা রাইখা একদিনও ঘুমানো হয় নাই। কইলাম, রুদ্রদা, স্বর্গ-নরক প্যাঁচাল বন্ধ করেন। আগে কয়দিন বাঁইচা নি। আপনেরা আপনাগো স্বর্গ নরক পকেটে নিয়া ঘুরেন, আর আমি সোডিয়াম লাইটের হলুদ আলোয় রাস্তায় হাঁটতে থাকি।

ফিরা আইছিলাম যমদুয়ারা এক্সপ্রেসে, শালারা হাফ ভাড়া নেয় নাই।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×