somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর শাসন,বঙ্গবন্ধুর ভাষণ,মনে পরছে ভীষণ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৩ই সেপ্টেম্বর। একে একে শেষ
করেছি আমাদের কান্নার
মাস,শোকের মাস,পিতা হারানোর
মাস আগস্টকে। যখন যুদ্ধ বিদ্ধস্ত বাঙালী
জাতি বঙ্গবন্ধুর হাত ধরে একটু মাথা উচু
করে দাড়াচ্ছিল। ঠিক তখনি ঘাতকরা
জাতির পিতাকে আর বাচঁতে দিলো
না। তারা বুজতে পেরেছিলো যদি
বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখা হয় তাহলে
এই জাতি সহজে উন্নতির শিখরে
আরোহন করবে। তাই তারা এই
জাতিকে নেতিৃত্ব শুন্য করে, তারা
ন্যাক্কর জনক ভাবে জাতির পিতাকে
হত্যা করে। তারা শুধু জাতির
পিতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি।
তারা তার পরিবার পরিজন সকলকে
হত্যা করেছে। সেই সাত বছরের
শিশুটিকেও তারা বাচঁতে দেইনি।
তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই।
কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা
করতে পারিনি, মানুষের মন থেকে
তাকে উঠাতে পারেনি। আজ প্রতিটি
বঙালীর মনে গেথেঁ আছেন তিনি।
আমরা দেখিছি বাংলার মানুষ
কিভাবে এই মাসটিকে পালন করেছে।
যে যেভাবে পেরেছে সে
সেইভাবেই চেষ্টা করেছে, জাতির
পিতার সম্মানে কিছু করার জন্য।
কেউবা দোয়া করে ,কেউবা মানুষকে
খাইয়ে, কেউবা আলোচনা
সভা,র্যালীর মাধ্যমে। মানুষ যে কতটা
তার শুন্যতায় ভুগতেছে তা এসব দেখলে,
বুজার বাকি থাকার কথা নয়।
কিন্তু অতি দুঃখের বিষয় হলেও সত্য, যে
দল বঙ্গবন্ধু তার রক্ত, মাংস দিয়ে
তিলে তিলে গড়ে তুলেছেন। যে
দলের অবদান মুক্তিযুদ্ধের সময়, বলে শেষ
করার মতো নয়। সে আওয়ামিলীগকে
আজ কারা নেতিৃত্ব দিচ্ছে ? যেদিন
বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কোথায়
ছিলো ওরা। কই সেদিন তাদের
কাউকেতো দেখা যায় নি। বঙ্গবন্ধুকে
দাপন করার মতো সেদিন নাকি লোক
ছিলো না। তাহলে কোথায় ছিলো
এসব প্রবীণ রাজনীতিবিদরা ?
হ্যাঁ তবে খুশির সংবাদ এাটা যে এখন
কিছু নেতা তা নিয়ে কথা বলছেন।
জানিনা এ কথা বলাবলি কোথায়
গিয়ে শেষ হবে। এইতো সেইদিন
আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য
শেখ ফজলুল করিম সেলিম এক অনুষ্ঠানে
কে এম শফিউল্লাহ কে বলেন, আপনি তখন
সেনা প্রধান ছিলেন কিন্ত আপনি
কেন নিরব ছিলেন। আমরা জানি একজন
সেনাপ্রধানের ক্ষমতা কতটুকু। কিন্তু
তিনি তার উত্তর দিলেন তার কথা
নাকি সেদিন সেনাবাহীনি শুনেনি।
অথচ সেদিন কর্নেল সাফায়াত,জামিল
ছুটে এসেছিলো বঙ্গবন্ধুকে বাচাঁনোর
জন্য। কিন্তু তারা পারেননি উল্টো
তারাও মৃত্যুর পদযাত্রি হলেন বঙ্গবন্ধুর
সাথে। একটা প্রশ্নতো তখন থেকে যায়
কে এম শফিউল্লাহ তখন কি অঙ্গুল
চুষছিলেন ? যখন অন্য সেনারা বঙ্গবন্ধুকে
বাচাঁনোর জন্য আসলেন। বঙ্গবন্ধুর প্রতি
তার এতো ভালবাসা , তাহলে কেন
তিনি ছুটে আসলেন না তাকে
বাচাঁনোর জন্য।
তেমনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ
আরো কয়েকজনের বিরুদ্ধে এই জাতিয়
কথা ইদানিং পত্রিকার পাতায়
আসছে। আমরা জানিনা এর সত্ত্বতা
কতটুকু। তবে আমরা এতটুকু বলবো, এই
বংলার জমিনে বঙ্গবন্ধুর খুনিদের
থাকার কোন অধীকার নেই । অতি দ্রুত
প্রকৃত খুনিদের বিচার করা হোক।
সেদিনই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
বাংলার মানুষ অভিশাপ থেকে মুক্ত
হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×