somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদ্যরসিকদের জন্য কিছু " মজার মজার খাবার " , ( খাবার আগে ১০ বার চিন্তা করুন !!!)

২৯ শে মে, ২০১২ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানান রকম মানুষ , নানান তাদের খাদ্যাভ্যাস । সামু তে খাবার নিয়ে পোস্ট দিয়েছেন , তো আপনি হিট!! খিদা লাগায় দেয়ার জন্য লুল ফেলে একাকার করে দিবে!!


তো , আজ আপনাদের কিছু মজার মজার খাবারের সাথে পরিচয় করিয়ে দিবো , দেখি , কাদের লুল আসে!!

১. KOPI LUWAK ( civet coffee ) –



পৃথিবীর সব চাইতে দামি কফি গুলোর মধ্যে এই " KOPI " এর অবস্থান বেশ মজবুত । প্রতি কেজি ১০০ থেকে ৬০০ পাউন্ড , এমন কি ৩০০০ পাউন্ড বিক্রি হওয়ার ও রেকর্ড আছে , এই " আপাত দুষ্প্রাপ্য " - কফির । কি এমন আছে এই কফি এর , বিশেষত্ব কি এমন??



সাধারণ কফি এর মতন " কফি বিন " থেকে এই কফি তৈরি হলে ও , " কফি বিন " টি সংগ্রহ করা হয় " এশিয়ান সিভেট / এশিয়ান খাটাস ” এর মল থেকে !!!



কফিবিন গুলো খাটাসের পেটের নানা রকম enzyme দ্বারা জারিত হতে থাকে , প্রোটিন এর পরিমাণ কমে যায় এবং তিক্ততা কমে আসে । পরবর্তী সময়ে মলের মাধ্যমে বের হয়ে আসে । এই মলগুলোকে শুকিয়ে , ধুয়ে - খাওয়ার উপযুক্ত করা হয় । এই কফি মূলত জাভা , সুমাত্রা , ইন্দোনেশিয়ায় বেশি উৎপাদন ( নাকি সংগ্রহ!! ) করা হয় ।



যত ই ধোয়া হোক , গু তো গু ই , ঠিক না!!!

২. OX PENIS ( ষাঁড়ের যৌনাঙ্গ ) -

মলের কফি শুনে যারা মুখ কুঁচকে রয়েছেন , তারা এই খাবারের কথা শুনে কি বলবেন!!



পশ্চিমা দেশগুলো তে , ষাঁড়ের যৌনাঙ্গ সাধারণত কুকুরের খাওয়ার হিসেবে ব্যবহার করা হয় । কিন্তু চীন এবং জাপানে এই যৌনাঙ্গ দিয়ে কেবল কুকুর ই তার রসনা তৃপ্তি করে না , মানুষ ও আগ্রহ ভরে খেয়ে থাকে !! ভাপ দিয়ে অথবা কড়া করে ভেজে খাওয়ার পাশাপাশি কাঁচা ও খেয়ে থাকে!!


পশ্চিমা সমাজ ও পিছিয়ে নেই , অক্টোপাস এর সাথে " ষাঁড়ের যৌনাঙ্গ " - মোটামুটি লুল ফালানো খাবার!!

চিনা মানুষের বিশ্বাস , এই " যৌনাঙ্গ " তাদের ত্বককে সতেজ রাখতে এবং দীর্ঘ আয়ু লাভে সাহায্য করে !!



এই যৌনাঙ্গ খাওয়ার চাইতে আমি আমার ত্বককে " নির্জীব " রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করবো!!!

৪. BALUT ( হাঁসের ভ্রুন )

ডিম মোটামুটি সবার ই পছন্দের খাবার । মুরগি কিংবা হাঁস - যার ই হোক না কেন , ডিম বলতে অনেকেই অজ্ঞান । কিন্তু তা যদি বাচ্ছা হতে থাকা ডিম হয় , দেখা যেতে থাকে পাখনার অথবা ঠোঁটের আভাস?? তবে আপনার কি অভিমত??!!



ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এই ডিম জনপ্রিয় জলখাবার । ইনকুবেটরে ১৭ - ১৯ দিন ডিম গুলো কে রাখা হয় ।


সাধারণত লবন , মরিচ , ভিনেগার অথবা রসুন দিয়ে সিদ্ধ করে খেতে ভালবাসে । পাখনা , ঠোঁট সহ হাঁসের ভ্রুন গুলোর হাড় খাবারে আলাদা এক মাত্রা এনে দেয় । সাথে যদি বিয়ার হয় , তবে মন্দ হয় না !!

৪. MONKEY BRAIN ( বানরের মগজ ) -

হা , ঠিক ই শুনছেন , বানরের মগজ । চীন সহ অনেক দেশেই একটি জনপ্রিয় খাবার । রান্না করে খাওয়া গেলে ও , সাধারনত কাঁচা ই বেশি খাওয়া হয় , কখনো মৃত , কখনো বা জীবিত বানরের খুলি কেটে!!!!



জীবিত বানরের মগজ খাওয়ার রেসিপি বলছি , টুকে রাখুন -

" দুটি অর্ধবৃত্তাকার কাঠ দিয়ে গলা এমন ভাবে আটকে ফেলুন , যাতে মাথাটি কাঠগুলোর ঠিক উপরে থাকে ।

বানরের মাথার চুল সুন্দর করে ছেঁটে ফেলুন ,

পরে " হাতুড়ি - ছেনি " দ্বারা সুনিপুনভাবে খুলি টি সরিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিতে হয় ।

বানরের মৃত্যুর আগে ই খাওয়ার শেষ করতে হয় ।"



পুরোই বীভৎস ব্যাপার !!

৫ . BAT PASTE ( বাদুর ভর্তা )

থাইল্যান্ড এবং চীনের কিছু অংশের ঐতিহ্যবাহী খাবার । রেসিপিটি অনেকটা ধর , মার , খাও - টাইপ!!

বাদুর কে ধরে ফুটন্ত পানি অথবা দুধের মাঝে ছেড়ে দেয়া হয় । পরবর্তীতে ছোট ছোট করে কেটে থাই গুল্ম এবং মসল্লার সাথে ভর্তা করা হয় ।



থাইল্যান্ডে " বাদুর ভর্তা (bat paste) " এর পাশাপাশি " বাদুর ঝোল ( bat soup ) " ও জনপ্রিয় । সূপে ফলখেকো বড় বড় বাদুরের মাংস পিছ পিছ করে কেটে দেয়া হয় ।



কারো উপরের কোনো খাবার খাওয়ার অভিজ্ঞতা থাকলে , অভিজ্ঞতা শেয়ার করবার অনুরোধ রইলো , খাবার শেয়ার করা লাগবে না!!!

বলগ খতম , পৈসা হজম ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ রাত ৯:৩৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×