somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিসঃঙ্গ গ্রহচারী
আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

প্রজেক্ট স্যুপ !!

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা আমার এক শ্রদ্ধেয় ম্যাডাম ক্লাস নাইন অথবা এইটে থাকাকালীন বলিয়াছিল বৎস কখনো কি স্যুপ খাইয়াছ ??

আমরা তখনো নাবালক , তথোপি গ্রামের ছাত্র , সমস্বরে চিৎকারিলাম , নাআআআআআআ ম্যাডাম ।।

ম্যাডাম অতি আশ্চার্যান্বিত হইয়া উপদেশ বর্ষণ করিলেন , '' এখনো সময় আছে বাছা , তোমরা স্যুপ খাইয়া অভ্যেস কর !! ''

;- কেন ম্যাডাডাম কেন ??

;- ''ওরে আমার সোনা !! , ওরে আমার মানিক !! এই গ্রামের গন্ডি পেরিয়ে যখন তুমি পা ফেলিবে শহুরে কলেজ কিংবা ভার্সিটিতে সেই সময়ে তুমি তোমার প্রেমিকা অথবা বান্ধবি ( !! ) নিয়া ডেটিং করিতে যাইবে চাইনিজ রেস্টুরেন্টে , সেথায় তোমার প্রেমিকা ( ম্যাডাম এই স্থলে বান্ধবির কথা আনয়ন করে নাই !!! :P :P ) অর্ডার দিবে স্যুপের , তুমি হতভম্ব হইয়া ভাবিবে এই বস্তু খানার নাম শুনিয়াছি কিন্তু চাখিয়া দেখিবার সৌভাগ্য এই নরাধমের হয় নাই !! আমার প্রেমিকা কতই না ভাল , সে তাহার সখার জন্যে এই অমৃত পরিবেশনের কথা ভাবিয়াছে !অতঃপর বেয়ারা সেই বস্তু নিয়া আগমন করিবে , তাহার হাতের বস্তু খানা দেখিয়া তুমি স্মরন করিবার চেষ্টায় থাকিবে , এই বস্তু ইতপূর্বে আমি কোথাও দেখিয়াছি !!
তখন স্মরন করিতে পারিবে না , তখন প্রেমিকার সুধার দিকে তাকাইয়া দেখিবে সে অতি আনন্দের সহিত তা গলঃধারন করিতেছে এবং তাহা তোমাকে ও খাইবার জন্য আহ্ববান করিতেছে ।। অতঃপর তুমি তাহা খাইবে এবং চিৎকারিবে , পাইসি !!
''এইডা তো ভাতের মাড় , এইডা তো আমাদের গ্রামে রান্নার পর ফেলিয়া দেয় ! তোমাদের শহরে বুঝি তাহা মশলা দিয়ে স্যুপ নামে বিক্রি হয় !! ''
,

এরপর আর না বলিলে ও তোমরা বুঝিবে , এই গাইয়া জংলির সাথে এই মধুর সম্পর্ক টিকিবার নয় , সো ব্রেকআপ !! ''
,
,আমরা গ্রাম্য নাবালক ছেলেরা ম্যাডামের এহেন রসিকতায় খুব হাসিয়াছিলাম !! ( প্রসংগত ম্যাডাম কিন্তুক ঢাকাইয়া !! )
,
,
কিন্তু ম্যাডামের কথাই শিরোধার্য !!
আজিকে হঠাৎ মনে আসিল শহুরে পা ফেলিতে আর খুব বেশি দেরি নাই !! নাই বা এই লেভেলে প্রেমিকা ও জুটিল না , বান্ধবি ও না , তাই চাইনিজে ও যাওয়া হয় নাই !! তাই বলে তো সভ্য হতে দোষ নাই ! গায়ের উপর হতে , ''গাইয়া '' উপাধি ঝেরে ফেলিতে হইলে যেসব শহুরে কলচর শিখিতে হইবে তাহার মধ্যে স্যুপ খাওয়া শেখা অন্যতম ।।
,
সো বাজার হইতে স্যুপ কিনিয়া আনিলাম ।। প্যাকেটের পেছনের লেখা দেখিয়া বীরদর্পে রান্না করিলাম ।।
,
,
মুখে দিয়া আমার কি আবেগ হইয়াছিল তা , কেহ সুধাবেন না পিলিগ !!
,
[ শিক্ষা ;- কবি বলিয়াছেন একবারে না পারিলে দেখ শতবার !! শতবার চেষ্টা করিলে জিহ্বার ছালের সাথে ট্যাকের কড়ি ও ফুরাইবার অতিশয় সম্ভাবনা !!

,
তাই প্রজেক্ট স্যুপ আপাতত এখানেই স্থগিত !! ]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×