রাজগুরু রাজকাপুর অভিনিত কোনো সিনেমার কাহিনীর মধ্য থেকে আজ যেনো আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রেম-ভক্তি ও প্রনাম জানবেন।
এই কিছুদিনের পরিচয় আপনাদেরকে আমার কছে নিয়ে এসেছিলো। তারপরও বলবো এই পরিচয় কিছুই না। আপনাদের সাথে আমার পরিচয় ও বন্ধুত্ব অনেক আগের। আপনাদের সাথে আমার সম্পর্ক বহুকোটি জনম আগে থেকেই ছিলো। তাই আমি পরিচয়ের বড়াই দিতে চাই না। দু’পক্ষই আমরা একে অপরের সাথী ও মিতা।
আমার মুনের প্রতি আমার প্রেম দেখে আপনারাও যে কেঁদে উঠেছেন। এর কোনো কৃতজ্ঞতা প্রকাশ হয় না। এর কোনো ফরমালিটি হয় না। আপনারা আমার অন্তরের দোস্ত।
আমি আমার মুন কে চাই। সারাজীবন পাশাপাশি চাই। কিভাবে এই কাজ সম্পন্ন করবেন সেই দ্বায়িত্বভার আজ আমি আপনাদের হাতে দিয়ে দিলাম। আমি রূপালী পর্দায় অনেক জুটি দেখেছি, জুটি প্রথা দেখেছি। জুটি ভেঙে যেতে দেখেছি। প্রিয়কে না পেয়ে হতাশ হয়ে যেতে দেখেছি। তাই আমি জীবনের নায়ক হয়ে- আপনাদের কাছে এসেছি ও প্রেম ভিক্ষা চাইছি। রুপালী পর্দার অভিনয় রুপার মতোই জড়ো পদার্থ হয়ে থেকে যায়। আজকের এই চিরজীবন্ত যুটি আসিফ+মুন কে কেনো আপনারা কাছে টানবেন না?
ইচ্ছে ছিলো, কোন একসময় আমরা দুজন মিলে বোম্বেতে সিনেমা করবো। স্কৃপ্ট লিখে দেবো, লিড়িকস দেবো। হলো না। আজ আমি নিজে একটি জলজ্যান্ত সিনেমার স্কৃপ্ট হয়ে এখানে ওখানে ছোটা ছুটি করছি।
এমন একদিন আসছে! যেদিন বাহারী বাহারী সিনেমায় আমাদের দেখানো হবে। আরো কত কি! আমি সেদিন দিয়ে কি করবো? এখন তো আমার প্রেমিকা আমার পাশে নাই।
আপনাদের মঙ্গল কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




