মুসলমানির সাতকাহন,চাঁপাবাজির হাতেখড়ি...................
০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনে সম্ভবত একটা সময়ই ছেলেরা,ছেলে হয়ে জন্মানোর জন্য আফসোস করে । যখন দেখে যে তার প্রজাতির অনেকে কয়েকদিনের জন্য লুঙ্গি উচা করে পা টেনে টেনে হাঁটছে । আমার সৌভাগ্য যে ফুপ্পি ডাক্তার হওয়ায় অজ্ঞান করে ঐ অংশটুকু করা হয়েছিল । কিন্তু পরের কাহিনী তো একই । বিশেষ ভঙ্গিতে হাঁটা শুরু করলাম । "উনাকে" যতটুকু কম ঘষা লাগানো যায় সেই চেষ্টায় রত হলাম । কয় দিন পর অনুভব করলাম এখন আমি পুরোদস্তুর মুসলমান পুরুষ,কারন সাফল্যজনকভাবে আমার বিশেষ অঙ্গের উদ্বৃত্ত অংশটুকু ফেলে দেয়া হয়েছে,মানে আমার মুসলমানি করানো হয়ে গেছে । বাড়ি ফিরে আমার একান্ত অনুচর ভাগ্নেকে বললাম,আরে মুসলমানি করানো কোনো ব্যাপার নাকি ? আমি তো সব দেখছি আমারে কেমনে মুসলমানি করাইলো ! এখন আমি নিজেই পারমু । ভাগ্নের তো উৎসাহ আর ধরে না,এক কথা,মামা আমি ও মুসলমান হমু । চাপা মাইরা পরলাম তো মুশকিলে । সাহস কইরা কইলাম,তাইলে টেবিলের উপর থেইকা ব্লেড আর সেভলনের শিশিটা লইয়া আয় । আনার পর কইলাম,তুই প্যান্ট খোল । আমি ওর জায়গামত চামড়াটা টাইনা ধরলাম, আল্লার নাম নিয়া ব্লেড হাতে নিলাম । পোছ দিতে যামু,এমন সময় ভাগ্নে কয়,মামা ডর লাগতেছে । আসলে ভয় যে কার বেশি লাগতেছিল এটা তো আর ওরে বুঝতে দেই নাই । একটা ভাব নিয়া কইলাম,নাহ,তুই ডরাইলি দেইখা কাজটা করতে পারলাম না । না হয় এখনই তরে মুসলমানিটা করাইয়া দিতাম ।
আজ এত দিন পর সেই কথা মনে পড়লে খুব হাসি পায় । ভাগ্নের সাথে দেখা হলেই সে বলে,মামা,আর একটু হইলে তো দিছিলেন শেষ কইরা.............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন