somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি গল্প

২৪ শে মে, ২০২৫ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক লোক ছিল, ইংরেজির স্টকে মাত্র তিনটে শব্দ: ইয়েস, নো, আর ভেরিগুড। এই তিনটে দিয়েই সে নিজেকে বিদ্বান ভাবত, সব প্রশ্নের জবাব এই শব্দগুলো দিয়েই সারত। কিন্তু একদিন বিপদে পড়ল। গ্রামের ব্যাংকে চুরি, পুলিশ এসে সবাইকে জেরা শুরু করল। লোকটার কাছেও পৌঁছাল। সে ঠিক করল, সব জবাব ইংরেজিতেই দেবে।
পুলিশ জিজ্ঞেস করল, “ব্যাংকে চুরি কি তুমি করেছ?”
লোকটা বলল, “ইয়েস।”
পুলিশ: “তোমার সাথে আর কেউ ছিল?”
লোকটা: “নো।”
পুলিশ: “বেশ, তাহলে তোমাকে গ্রেফতার করা হল।”
লোকটা, হাসিমুখে: “ভেরিগুড।”

এ গল্প তো সবাই জানে। এবার সেই পুরনো গল্প নতুন ছাঁচে।

এক গ্রামে ছিল এক নিরেট মূর্খ। যখনই কেউ জুলাই বিপ্লব নিয়ে কথা বলত, সে চেঁচিয়ে বলত, “এই কাজ আমেরিকান এম্বাসী শিবিরের জল্লাদদের দিয়ে করিয়েছি। আমি সব জানি। এই কাজ জামাত শিবিরের লোকজনের।” যে কোনো প্রশ্ন, তার জবাব এটাই।
একদিন গ্রামে পরিবার পরিকল্পনা বিভাগের লোকজন এল, সঙ্গে কয়েকজন সাংবাদিক। সবার খোঁজখবর নিচ্ছিল। মূর্খটা ভাবল, এরাও বুঝি জুলাই বিপ্লব নিয়ে কথা বলতে এসেছে। তখন তার বউ ছিল গর্ভবতী, আগে থেকেই তিন সন্তান।
সাংবাদিকরা আগে তার বউয়ের সঙ্গে কথা বলল। পরিবার পরিকল্পনার লোকজন বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, “এতগুলো সন্তান কীভাবে হল?”
মূর্খটা তখন তার সেই একমাত্র জবাব চেঁচিয়ে বলে উঠল, “এই কাজ আমেরিকান এম্বাসী শিবিরের জল্লাদদের দিয়ে করিয়েছি। আমি সব জানি। এই কাজ জামাত শিবিরের লোকজনের।”
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ রাত ১০:৫৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×