somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে ইলিশ রপ্তানিতে ইলিশের দামের উপরে কোন প্রভাব পড়ে?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ভারত বিরোধী বাংলাদেশীর অভাব নেই। তবে এদের ভেতরে কিছু আছে আহম্মক। এদের কিছু সংখ্যক মনে করে যে দেশে ইলিশের দাম বেশি কারণ ভারতে ইলিশ যাচ্ছে। ভারতে প্রতি বছর ইলিশ যায় সত্যি কথা কিন্তু তাতে ইলিশের দামের উপর কোন প্রভাব পড়ে না। এদেশে যে বিশাল সংখ্যক ইলিশ ধরা ধরা পড়ে তার অতিক্ষুদ্র পরিমান যায় ভারতে।

ইলিশ উৎপাদন:
-২০২১-২২ অর্থবছর: বাংলাদেশে মোট ইলিশ উৎপাদন ছিল ৫,৬৬,৫৯৩ মেট্রিক টন। সুত্র
-২০২২-২৩ অর্থবছর: মোট ইলিশ উৎপাদন ছিল ৫,৭১,৩৪২ মেট্রিক টন। সুত্র
-২০২৩-২৪ অর্থবছর: জুলাই-আগস্ট মাসে ইলিশ আহরণ হয়েছে ৫৬,০২৭ মেট্রিক টন, যা আগের বছরের (৮১,৮৭৬ মেট্রিক টন) তুলনায় কম। সুত্র

বাংলাদেশে বছরে গড়ে প্রায় ৫.৫ থেকে ৬ লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়ে, যার অধিকাংশ সমুদ্র থেকে আসে।সুত্র

ভারতে ইলিশ রপ্তানির চিত্র:
-২০১৯-২০ অর্থবছর: ৪৭৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.০৮৪% (৫,৬৬,৫৯৩ টনের তুলনায়)।সুত্র
-২০২০-২১ অর্থবছর: ১,৬৯৯ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.৩%। সুত্র
-২০২১-২২ অর্থবছর: ১,২৩০ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.২২%। সুত্র
-২০২২-২৩ অর্থবছর: ১,৩৯১ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের (৫,৭১,৩৪২ টন) প্রায় ০.২৪%।সুত্র
- ২০২৩-২৪ অর্থবছর: ৬৬৪.৮৬ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.১২% (আনুমানিক ৫.৫ লাখ টন ধরে)। সুত্র


- গড়ে বাংলাদেশে বছরে ৫.৫-৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়।
- ভারতে রপ্তানি সাধারণত মোট উৎপাদনের ০.১% থেকে ০.৩% এর মধ্যে থাকে। গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গড়ে ০.২৯% ইলিশ ভারতে রপ্তানি হয়। সুত্র
- ২০২৪-২৫ অর্থবছরে দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, তবে এর পুরোটুকু রপ্তানি নাও হতে পারে (যেমন গত বছর ৩,৯৫০ টনের অনুমোদনের বিপরীতে মাত্র ৮০২ টন রপ্তানি হয়েছিল)।সুত্র সুত্র

প্রতি বছর মোট উৎপাদনের মাত্র ০.১% থেকে ০.৩% যাচ্ছে, আর এতেই নাকি দেশের মানুষ ইলিশ খেতে পারছে না। এই ০.১% থেকে ০.৩% মাছের কারণেই নাকি ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে?

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×