somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন

১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফেইল করবেন। তিনি এখনও ২০০১-০৬ সালে আটকে আছেন। সেই সময়ে যখন তিনি শিক্ষা মন্ত্রী হয়েছিলেন তখন শিক্ষায় নকল সমস্যা ছিল সব থেকে বড় সমস্যা। কিন্তু এখন নলক সমস্যা কোন বড় সমস্যা নয়। এখনকার ছেলে মেয়েরা নকল করে না। তাদের নকল করার দরকারই নেই। অথচ তার বক্তব্যে এই নকল ছাড়া আর কিছু নেই। সারাক্ষণ শুধু “নকল, নকল, নকল’’।
বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থা ধাপে ধাপে সিস্টেমেটিক ভাবে ভেঙে পড়েছে। বাংলা মিডিয়ামের কারিকুলামটি আপডেটেড নয় এবং যুগোপযোগীও নয়। জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়ে ভার্সিটি উঠেও যখন এক পেজ ইংরেজি শুদ্ধভাবে লিখতে পারছে না, ক্লাস নাইন টেনের ব্যাসিক ম্যাথ পারছে না তখন বুঝতে হবে সমস্যাটা শুধু আর নকলে নাই, শিকড় অনেক গভীরে ঢুকে গেছে।
আমাদের স্কুলগুলোতে ভালো মানের শিক্ষক নেই। শহরের দিকে যা একটু আছে, গ্রামের দিকে অবস্থা ভয়াবহ খারাপ। আর শিক্ষাকদের যা অবস্থা তাতে ভাল শিক্ষক তৈরিও হবে না। শিক্ষকদের বেতন নেই, সম্মানও নেই। যারা এখন শিক্ষক তারা মূলক অন্য কোথাও চাকরি না পেয়ে এখানে এসেছে, ভালো কোন অপশন না পেয়েই আসছেন।
এই রকম কত সমস্যা রয়েছে তার ঠিক নেই।
কিন্তু এসব গুরুত্বপূর্ণ বিষয় না তুলে মিলন সাহেব সারাক্ষণ শুধু নকল বন্ধ করার কথাই বলছেন—সিসিটিভি লাগাবেন, এটা করবেন, সেটা করবেন।
বাস্তবতা হলো, এখন নকলের ধরনই বদলে গেছে। এখন আর কেউ আগজে করে নকল নিয়ে যায় না হলে। এখন পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। প্রিন্টিং প্রেস থেকে লিক হয়, অথবা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে নকল করা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রী সে আগের মতই রয়েছেন।
সমস্যা সমাধানের আগে মূল সমস্যা টি সেটা খুজে বের করতে হয়। শিক্ষা মন্ত্রী সেই দিকে যান নি অন্তত এখনও পর্যন্ত তার কাজ কর্ম এবং কথা বার্তায় সেই সময় মনে হচ্ছে না। তিনি শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি করতে পারবেন না। আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করে গেছে তিনি সেই অবস্থা থেকে পুরো সিস্টেমকে টেনে তুলতে পারবেন না। কেবল ফাঁকা বুলি রয়ে যাবে তার কথা।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯


২০২২ সাল। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

তুমি না আসিয়া যাইবা কই!

লিখেছেন রাজীব নুর, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:২৪



বিশ্বাস ও আচরণে লালনপালন করি আমরা বিপুল বৈপরীত্য!
একধরনের তথাকথিত লৌকিকতায় আমাদের অবগাহন যা সন্দেহাতীত ভানসর্বস্ব।

নিজেও জ্ঞাত নই আজ বাংলার বয়স।
বানের জলের মতো আসিতেছে আর আসিতেছে- এসো হে... ...বাকিটুকু পড়ুন

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

লিখেছেন রাজা সরকার, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৪

পারলে একবার সোহাগী ঘুরে যেও।

আজ সারাদিন কোনো কাজ করিনি,,কারো কথা শুনিনি, যা যা কাজের কথা বলা হয়েছিল তার সব উত্তর হয়েছিল ‘পারবো না, পারবো না’। আজ সারাদিন সূর্যের দেখা... ...বাকিটুকু পড়ুন

বাংলা নব বর্ষের সেকাল একাল

লিখেছেন কালো যাদুকর, ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০

৯০ দশকের বাংলা নব বর্ষ বেশ ঘটা করে পালন হত । শহরে এই দিনটি পালনের সাথে আনন্দ উদযাপন, গান , পথ নাটক, বাংলা ব্যান্ডের বিশাল আয়োজন , পান্তা... ...বাকিটুকু পড়ুন

×