মনভোলা মনের অাওয়াজ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি পেরেছ কি?তবে জানি না অামি পেরেছি কিনা! সেই অবুঝ মনটিকে শূন্য খাঁচায় বেঁধে রাখার কথাই অামি বলছি!জীব ও জড়ের পৃথিবীতে মনের সংজ্গায়ন একটি কঠিন বিষয় বলেই ধর্তব্য হয়।অপরপক্ষে,হৃদযন্তের ক্রিয়া উপলব্দি হলেও মন-ক্রিয়ার উপলব্দি নিতান্তই দুরুহ বটে।এযে বাঁধভাঙা উচ্ছাস;সমুদ্রের তীরভাঙা ঢেউ;মরুর ঝড়ে উড়ে অাসা এক কণা বালুকণা,তার হদিস পাব কি করে!তুমি অামি কতইনা সুউচ্চ দেয়াল গড়েছি তবু সে তা পাড়ি দিয়েছে অবলীলায়;বিবেক নামক অাদালতে তাকে হেনস্তা করেছি বারংবার তবু সে সর্বদা বক্র পথে চলেছে।এ এক নিয়ন্তনহীন ভিন্নজগত যেখানে অামাদের অধিকাংশেরই অধ:পতন ঘটে!বস্তুত খেই হারিয়ে ফেলা গদ্যে উচ্ছিষ্ট হয়ে পড়ে থাকে নীতি কথার সমাহার;নিথর,নিস্তব্ধ মূর্তিমান লাশ।অাবার এই নিয়ন্তনহীন রহস্যাবৃত জগতেই জন্ম নেয় কাব্য রস;মানবতার উৎকৃষ্ট গল্পগাঁথা।মনভোলা মনে সকল বিষয়াদিই ক্ষনিকের জন্য স্থান করে লয়;শুধু ব্যাক্তি অামি ব্যাবহৃত হয়ে থাকি।চারিপাশের জীবন্ত ছবিগুলোই অামার মন-রাজ্যে স্থান দখল করে;তদুপরি বক্রপথে নিসঙ্কোচে ধাবিত হয়।অামি যদি রাজ্যের সৈন্যগুলো সরল পথে চালিত করার অাওয়াজ তুলি তবে বক্রপথের মোড়গুলো হয়তোবা ধোঁয়াসাচ্ছন্নই হয়ে যাবে....

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন