আরও একটা পঁচিশে বৈশাখ , দিলো ডাক,
তোমার সুরে সবার জীবন পূর্ণ হয়ে যাক ,
তোমার পায়ে আমার প্রনাম জীবন জুড়ে থাক,
গানের সুরে সকল ব্যথা উধাও হয়ে যাক,
মাতাল করা পাগল হাওয়া সকল তরুর শাখে,
নুতন করে জীবন চেনায় পঁচিশে বৈশাখে,
রবি তোমার উজল কিরণ তম করুক দূর,
বেজেউঠুক সকল কাজে তোমার গানের সুর.
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



