somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোকে খুব ভালোবাসি আসমানী!

১৩ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছো আসমানী?

পেটের কি অবস্থা? যন্ত্রনা লাগে খুব, না? সব কিছুই এরকম, প্রথম যন্ত্রনা তারপর না-যন্ত্রনা, সুখ। ছেলে হবে না মেয়ে হবে? তোর কি পছন্দ? ছেলে, না? আমি আজকে রাতে উপ দশ বিশ গুনে একটা বেছে দিবো, ছেলে হবে না মেয়ে হবে! যদি ছেলে হয় কি নাম দিবি? ভাইয়ের নামের সাথে মিল দিয়ে, নাকি তোর সাথে? কয় অক্ষরের নাম হবে ডিসিশান নিছোস? এখন এইসব হিসাব নিকাশ করেই সময় পার কর। দুই অক্ষরে থাকবে ডাক নাম, দিপু, নিপু, সিপু, অন্তু, নিতু, অর্পা, জিতু, মৃনা, শুভ্র, অভ্র (অভ্র- বাংলা লিখনের একটা সফটওয়ার। আমার ছেলে হলে মজিদের সাথে পরামর্শ করে অভ্র নাম দেয়া যায় কিনা ভেবে দেখবো। যদি ডিসিশান হয়, যে- বাবা নাম রাখতে পারবেনা তবে রাখবোনা। তখন আমার ছেলের মায়ের নামের সাথে মিল করে রাখবো। নিত্য, আন্নি, ভালোকথা আসমানী দিয়ে ওপাশ-ওপাশ, ওপাশ-এপাশ করে একটা দুই অক্ষরের নাম বের করে রাখিসতো। আমার ছেলে মেয়ের নাম ওরকম করে রাখবো। এই যে রাখবো বললাম- এটা হচ্ছে বেচে থাকার সম্ভাবনা বাড়নোর চেস্টা। আশা করা- যাকে বলে। দেখা গেলো আমার ছোট টা বিয়ে করে বসলো আমার আগে। আমি বিয়ে করলাম সেই একবিংশ শতাব্দির শেষ ভাগে। যখ্ন সন্তান হওয়ার সাধ্য আর থাকলোনা। এমনটা যে হতে পারেনা তেমনও তো না। এখন আমার হিসাবের মধ্যে সব সমভাবনা থাকে। মরে যেতে পারি, হাত-পা ভেয্গে বুড়ো হয়ে যেতে পারি, গাড়ির নীচে চাপা পড়ে পা কাটা গিয়ে পাপের শাস্তির অনেকটা এখানেই পেয়ে যেতে পারি। এইসব সবই আমার হিসেবের মধ্যে।


বলে রাখলাম, আমার বিয়েতে কিন্তু আমি তোকে দাওয়াত নাও দিতে পারি। এখন পর্যন্ত তেমনই চিন্তা। তোকে ফোন করে বলবো, '' আসমানী, আমার বউ হচ্ছে আর দশটা মেয়েরই মতোই, গায়ের রং সুন্দর অথবা কালো, শরীর ভালো বা ভালোনা। এটা দেখার কোন বস্তুনা। তাছাড়া এটা দেখে তোর কষ্ট হওয়ার কথা ছিল। তুই কষ্ট পাবিনা বলে আমার খুব খারাপ লাগবে। তাই তোকে আসতে হবেনা। তোর বান্ধবীরা তোকে জিজ্ঞেস করলে বলবি, দাওয়াত ফোনে দিছে বলে যাবোনা। এসে দিলে যাবো। তোরা যা''।


ভাইয়া চলে গেছে আসমানী। আমি একা একা থাকি। আগের দিন থাকলে এখন তোকে খুব দরকার ছিল। আমার একা একা ভালো লাগেনা। রাতে ঘুমোতে গেলে অল্প একটু বলেই ঘুমোতাম, আবার উঠে বলতাম, ভাবতাম, সবাই গেলেও আমার আসমানী আছে। আমার তাতেই হতো ।









তোকে খুব ভালোবাসি আসমানী। খেতে যাচ্ছি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×