somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিক তার ন্যূনতম চাহিদাটা না পেলে কিভাবে "অন্যতম" সন্তান জন্মদিবে

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের পোশাক খাতে বর্তমানে কর্মরত প্রায় ৩৬ লাখ শ্রমিকের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি কার্যকর হয় ২০১০ সালের নভেম্বর থেকে। পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৮০০ টাকার বেশি দিতে কোনোভাবেই রাজি হচ্ছিল না মালিকরা। অবশেষে তাঁদের ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘এক দিনের বাজার খরচের টাকা’ চেয়ে প্রধানমন্ত্রী সেদিন ন্যূনতম মজুরি কিছুটা বাড়াতে মালিকদের রাজি করান। ১৬৫০ টাকা থেকে বেড়ে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি হয় তিন হাজার টাকা।

অবশ্য মালিকরা দরকষাকষি শুরু করেছিলেন মাছের বাজারের মতো। ১৬৫০ টাকা থেকে দুই হাজার, সেখান থেকে বাড়িয়ে ২২০০ টাকা। পরে আরো ৩০০ বাড়িয়ে ২৫০০ টাকা। সর্বশেষ ২৮০০ টাকায় সম্মত হন তাঁরা, পরে যা তিন হাজার টাকা হয়।
২০১০ সাল আর ২০১৩ সাল- ব্যবধান তিন বছরের।

গত ১৭ সেপ্টেম্বর বিজিএমইএ মাত্র ২০ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে মজুরি বোর্ডে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পোশাক খাতকে টিকিয়ে রাখার বদলে বিজিএমইএ তার ভোটের রাজনীতি করছে। মালিকদের এ প্রস্তাব নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে বড় ধরনের ক্ষোভের তৈরি হচ্ছে।

১৯৮৬ সালে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের পর ১৯৯৪ সালে দ্বিতীয়বারের মতো ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ৯৩০ টাকা। ২০০৬ সালে শ্রমিকদের তীব্র আন্দোলনের পর বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

সবচেয়ে কম বাংলাদেশে : শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বোর্ডে যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে ওই তথ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মজুরি পাচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা। এতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মজুরি পাচ্ছে পাকিস্তানের গার্মেন্ট শ্রমিকরা। প্রতিমাসে তারা পাচ্ছে ১১৫.২ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৯ হাজার ২১৬ টাকা। এরপর ভিয়েতনামে ১১০.২৪ ডলার (৮,৮১৯.২০ টাকা), ভারতে ১০৬.০৮ ডলার (৮,৪৮৬.৪০ টাকা), শ্রীলঙ্কায় ৯১.৫২ ডলার (৭,৩২১.৬০ টাকা), ইন্দোনেশিয়ায় ৯১.৫২ ডলার (৭,৩২১.৬০ টাকা), নেপালে ৮৩.২ ডলার (৬,৬৫৬ টাকা), কম্বোডিয়ায় ৮০ ডলার (৬,৪০০ টাকা)। আর একজন বাংলাদেশি গার্মেন্ট শ্রমিক মাসে ন্যূনতম মজুরি পাচ্ছে ৩৭.৪৯ মার্কিন ডলার বা তিন হাজার টাকা।

অন্যান্য খাতের চেয়েও কম : মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাব অনুযায়ী, নির্মাণ ও কাঠশিল্প খাতের শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছে ৯ হাজার ৮৮২ টাকা, যা ঘোষিত হয় ২০১২ সালের অক্টোবরের ৮ তারিখে। এ ছাড়া ট্যানারি খাতের শ্রমিকরা পায় ৯ হাজার ৩০০, অয়েল মিল অ্যান্ড ভেজিটেবল মিলের শ্রমিকরা ৭ হাজার ৪২০, ব্যক্তিমালিকানাধীন পরিবহন খাতের শ্রমিকরা ৬ হাজার ৩০০, রি-রোলিং মিলসের শ্রমিকরা ৬ হাজার ১০০ এবং গ্লাস ও সিলিকেট খাতের শ্রমিকরা ৫ হাজার ৩০০ টাকা পাচ্ছেন।
তথ্য সুত্র কালের কন্ঠ-http://kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1371&cat_id=1&menu_id=13&news_type_id=1&news_id=380378#.Uj6hXH9qPmg

আমার মতামত:
আমি মালিক পক্ষের স্বার্থকেও প্রাধন্য দিয়ে থাকি। কারণ মালিক মানে উদ্যোক্তা। মালিকেরা গার্মেন্ট দিয়েছে বলেই আজকে শ্রমিকরা কাজ পেয়েছে এবং দাম বৃদ্ধির কথা উঠেছে।
তার অর্থ এই নয় যে মালিক পক্ষ তার খেয়াল খুশি মতো বাড়াবেন বা কমাবেন। মালিক পক্ষ ঢাকার মত শহরে সুইমিং পুল সমেত বাড়ি বানিয়ে থাকতে পারলে শ্রমিকের নুন্যতম মজুরী নিয়ে কেন তালবাহানা করবেন। বৈশ্বিক দুনিয়ার সাথে আমাদের ব্যাপক জনগোষ্টিকে তাল মিলিয়েই দেখতে হবে। একজন শ্রমিকের বেতন বৃদ্ধি মানে তার সাথে সাথে তার জীবন মানেরও উন্নতি হয়। তার গর্ভের সন্তান অথবা ভুমিষ্ট সন্তানও বাড়তি পুষ্টি পাবে। এতে করে দেশের সামষ্টিক মানুষের মধ্যে শারিরীক এবং মানসিক উন্নতি সাধিত হবে। নুন্যতম নিয়ে কোন আপোস থাকার কথা নয়। একজন শ্রমিক তার নুন্যতম চাহিদাটা না পেলে সে কিভাবে অন্যতম সন্তান জন্মদিবে। অপুষ্ট আগামী প্রজন্ম নিয়ে দেশ কিভাবে আগাবে? শারিরীক ভাবে সক্ষম এবং অপুষ্ঠির স্বীকার না হওয়া “অন্যতম প্রজন্মই” গড়তে পারে সুন্দর বাংলাদেশ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×