somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার অস্পষ্ট ভাষণের অস্পষ্ট মর্ম কথা। ৯৬ /২০০১ এর উপদেষ্টা ছিলেন যারা-

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দুই নেত্রীর ভাষনই বেশ অস্পষ্ট। প্রধানমন্ত্রী যেহেতু টিভি ভাষন দিয়েছেন তাই সেখানে প্রশ্ন করার সুযোগ ছিল না। কিন্তু ওয়েষ্টিন হোটেলে খালেদা জিয়া যেটা করেছেন সেটা হলো সংবাদ সম্মেলন। যেখানে সাংবাদিকদের কিছু প্রশ্ন করার সুযোগ দেয়া উচিত ছিল। তাহলে অন্তত কিছু বিষয় ক্লিয়ার করা যেত। এত সময় নিয়ে ভাষণ লিখেও কেন সেখানে হাজারো অস্পষ্টতা? দেখে শুনে মনে হলো ভাষণটিতে ইউনুছ /ফরহাদ মাজহার অথবা লাল গোলাপ শো এর শফিক রেহমানদের মত নন পলিটিশিয়ানদের হাতের গন্ধ আছে।

তিনি বলেছেন : সংসদ ভাঙ্গার আগে তাদেরকে নির্বাচিত করিয়ে আনতে হবে? তিনি মহিলা সাংসদ /স্পীকার নির্বাচন প্রক্রিয়ার দিকে ইংগিত করেছেন। কিন্তু উপদেষ্টারাতো আর মহিলা নন। তাহলে তাদেরকে কিভাবে নির্বাচিত করিয়ে আনা হবে?
এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে দেয়া ম্যাঙ্গোপিপল এর নিম্নোক্ত অবজারবেশনটা বেশ চমৎকার হয়েছে:
একটা ক্রাইসিস কালীন সময়ে ক্রাইসিস সম্পর্কে ডিটেলস আলোকপাত না করে, এই ক্রাইসিস এর বিভিন্য ডাইমেনশান আলোচনা না করে, সাধারণ মানুষের ফিলিং অফ ইনসিকিউরিটি কে এড্রেস না করে, আওযামী লিগ এর প্রস্তাব গুলোর আরো ক্রিটিকাল সমালোচনা না করে, এবং ২৫ অক্টোবর এর পর সরকার যে টেকনিকালি ইলিজিটিমেট এই ব্যাপারে আরো চাপ প্রয়োগ না করে এবং সরকারকে কোনো টাইম লাইন দিয়ে প্রেসারে না ফেলে, এবং নিজের প্রস্তাব টাকে আরো ডিটেলস এর আলোচনা না করে জাস্ট একটা ওয়ান লাইনার দিয়ে ছেড়ে দিয়ে - একটা সেমি নির্বাচনী টাইপের বক্তব্য পলিটিকালি ইমেচুর কিনা জানিনা কিন্তু এইটা জানি এইটা এটলিস্ট পিপল ওরিয়েন্টেড না |
৫ জন ৫ জন অনুপাতটাও বোধগম্য নয়। তাহলে জাতীয় পার্টির পছন্দ কই? তাদেরকে কি সরকারে ধরতে হবে নাকি বিরোধী দলে ধরতে হবে?ইতিমধ্যেই যদি তারা মহাজোট ছেড়ে দেয় তখন কি হবে? সরকারী দলের ২৬০ আসনের বিপরীতে ৫ জন আর বিরোধীদলের ৩০ আসনের বিপরীতেও ৫ জন?

প্রধানউপদেষ্টার পদটি কে পাবেন? সেটা কি এই দশ জনের মধ্যেই? নাকি সেটা আলাদা নির্বাচন? যেহেতু উভয় দলের মধ্যে কোন ঐক্যমত্য নাই তাহলে কিভাবে একজনকে ঐক্যমত্যের উপদেষ্টা করা যাবে?
বিএনপির পছন্দের কারা ৫ জন আর সরকারের পছন্দের কারা ৫ জন সেটা কি গোপন রাখা হবে?

যদি ৫ জন ৫ জনই হয় তাহলে বর্তমান নির্বাচিত এমপিদের মধ্য থেকে নয় কেন? কথাতো একই ৫ জন ৫ জন। তিনি নিজের দলের নির্বাচিত এমপিদের বিশ্বাস না করে নন পলিটিশিয়ান সুশীলদেরকে কেন বেঁচে নিলেন। রাজনীতিবিদ হয়ে কেন অরাজনৈতিক ব্যক্তিদের কাছে হাত পাতেন?
ডঃ ইউনুছ এবং হাফিজ উদ্দিন(টিআইবি) এই দুই জন খালেদার পছন্দের তালিকায় অবশ্যই থাকবে সন্দেহ নেই।
বাকি ৩ জন কারা? প্রধান উপদেষ্টা হিসাবে তিনি ঘুরেফিরে ডঃ ইউনুছের কথাই বলতে চেয়েছেন। যেটা বর্তমান সরকার কোনভাবেই মানবে না।

৯৬ এবং ২০০১ এর উপদেষ্টা যারা ছিলেন।
আওয়ামী লীগের আন্দোলনের মুখে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি।

সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

তার উপদেষ্টা পরিষদে ছিলেন- ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ড. মুহাম্মদ ইউনূস, অধ্যাপক মো. শামসুল হক, সেগুফতা বখত চৌধুরী, এ জেড এ নাসিরউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রহমান খান, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ,ব্যবসায়ী নেতা সৈয়দ মঞ্জুর এলাহী, অধ্যাপক নাজমা চৌধুরী এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমান।

তার উপদেষ্টা পরিষদে ছিলেন- ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিচারপতি বিমলেন্দু বিকাশ চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এস এম শাহজাহান, ব্যবসায়ী নেতা সৈয়দ মঞ্জুর এলাহী, আব্দুল মুয়ীদ চৌধুরী, একেএম আমানুল ইসলাম চৌধুরী, সাবেক অডিটর জেনারেল এম হাফিজউদ্দিন খান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী এবং রোকেয়া আফজাল রহমান। সেই ২০ উপদেষ্টা এখন কে কোথায়-http://www.banglanews24.com/detailsnews.php?nssl=17ec14425b8cbfdfc6b3661b286847b8&nttl=21102013232718 সুত্র- বিডি নিউজ
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×