somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংঙ্গ: "কে জিতবে ৩ সিটিতে" আওয়ামীলীগকে কাদম্বিনির মত ইচ্ছাকৃত ভাবে হারিয়া প্রমাণ করিতে হইবে ভোট সুষ্ট হয়েছে!!!

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদম্বিনি মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই আর আওয়ামীলীগকে ইচ্ছা করে সিটিতে হারিয়া প্রমাণ করিতে হইবে ভোট সুষ্টু হয়েছে। এই ধরণের একটি কমেন্ট করেছেন একজন আসিফ নজরুলের আজকের লিখাটিতে। আসিফ সাহবে মনে হয় বিএনপির চেয়েও দলান্ধ হয়ে গেছে না হলে কেমনে উনি এমন লিখা লিখতে পারেন-
১। অ্যান্টি-এনকাম্বেন্সি (যেকোনো সরকারের প্রতি জনগণের চিরন্তন ক্ষোভ ও হতাশা) তো বিএনপির দুই সিটির সর্বশেষ মেয়রদের জন্যও হতে পারে আসিফ সাহেব। সাদেক হোসেন খোকা ৯ বছরের মেয়র হয়েও বাসযোগ্য ঢাকা করতে পারেনি আর মন্জুর এত ইনেকটিভ ছিল মেয়র হিসাবে এবং বিএনপির জন্য যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেয়র মন্জুর যে বিএনপির প্রার্থী সেটাইও এক আশ্চর্য্যের বিষয় । আর মন্জুর হওয়া মানে আধা আওয়ামীলীগ হওয়া এবং আওয়ামীলীগের জন্য সেটা কোন বিপদের বিষয়ও নয়।

২। ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী মীর্জা আব্বাস- যিনি আন্দোলনের সময় আত্মগোপনে থাকেন তিনিতো মেয়র হলেও ৫ বছর আত্মগোপনেই থাকবেন সেটা বুঝা যায়। আর প্রার্থী হিসাবে সাঈদ খোকন অন্যপ্রার্থীদের চেয়ে কোন জায়গায় খারাপ সেটা একটু বলবেন? বিএনপির তৃণমুলের ক্ষোভের ভোট গুলাওতো সাঈদ খোকন পাবে। আর একটা বিষয় হলো বিএনপির জিতা প্রার্থী গুলাতো এখন তেমন কোন কাজই করতে পারছে না। গাজীপুরের মেয়র কারাগারে অন্যরা আত্ম গোপনে। আমরা কি এতদিন মেয়র বিহীন থেকে আবারো আত্মগোপনের মেয়র নির্বাচন বানিয়ে ২০২০ সাল পর্যন্ত পরিসেবা থেকে বঞ্চিত থাকবো?

৩। চট্টগ্রাম ছাড়া অন্য দুই সিটিতে আওয়ামীলীগের প্রার্থী পাঁড় আওয়ামীলীগার না। অপেক্ষাকৃত কম দল সংশ্লীষ্ট এবং ভালো ইমেজের নতুন প্রার্থী।
৪। চট্টগ্রাম এখনো ভাসমান এবং মন্জুরের তুলনায় নাছির অনেক বেশী নবীন এবং সংগঠক।
৫। সংখ্যালঘুদের গড় হার সিটি গুলাতে অনেক বেশী - সে হিসাবটা আসিফ সাহেব করেন নি।
৬। হেফাজতের ৫ই মের পরের কয়েকটা মাস ছিল আওয়ামীলীগের জন্য সবচেয়ে খারাপ সময় । আর সে সময়ে দেয়া আওয়ামীলীগের প্রার্থী গুলা ছিল বেশীর ভাগ পুরণো। গাজীপুরের আওয়ামী প্রার্থী আজমত ১৭ বছরের সিলেটের আওয়ামী প্রার্থীও ১৭ বছরের পুরনো মেয়র ছিলেন।
আর এখন আওয়ামীলীগের সবচেয়ে ভালো সময় -সব গুলা বাঁধা অতিক্রম করে তারা এখনো পরিপুষ্ট।
৭। যে রাজনৈতিক দল সরকারেও ব্যর্থ বিরোধীদলেও ব্যর্থ যাদের কোন ইজম নাই ক্ষমতায় যাওয়া ছাড়া তাদেরকে কেন শুধু জনগণ ভোট দিতেই থাকবে। সরকারে ব্যর্থ এই কারণে যে তাদের সময় সচিবরা পর্যন্ত জনতার মঞ্চ করতে পারে। উন্নয়নে ডেসিং কোন ভাব নেই বিএনপির।
৮। ঢাকা উত্তরে বিএনপির প্রার্থীকে সেটা নিশ্চিত না হবার আগেই আসিফ সাহেব বিএনপিকে ৩ সিটিতে জিতিয়ে দিলেন!! মাহী বি যদি শেষ সময়ে বিএনপি সমর্থীত প্রার্থী হয় এবং জিতে যায় তাহলেওতো আওয়ামীলীগের বিপদের কারণ নয়। কারণ সে বিএনপির প্রার্থী নয়।

৯! আপনি মাঝে মধ্যে আওয়ামীলীগ বিএনপি দুইটার সমালোচনা করেন সে হিসাবেতো আপনার উচিত ছিল জুনায়েদ সাকীর পক্ষ হওয়া। জুনায়েদ সাকীর প্রশংসা করে একটি লিখাও আপনি আগে লিখেছিলেন। কেজরীওয়াল নেই বলে আক্ষেপ করেন আর ভেতরে ভেতরে বুর্জোয়া মিন্টু আর মীর্জাবাড়ির ধনকুবেরদের জন্য দুতিয়ালী করেন বলে অবাক হইলাম।:)

সবচেয়ে অবাক হইলাম উনি পেট্রোল বোমা মারার জন্য বিএনপিকে দায়ী করেনি। আমার প্রশ্ন হলো তাহলে কে মারলো? আওয়ামীলীগ কেন বিএনপির আন্দোলনকে ৩ মাস ধরে চালিয়ে নেবে? ধরেও যদি নিই বিএনপিকে দুর্নামের জন্য আওয়ামীলীগ মেরেছে -তাই বলে ৩ মাস? আওয়ামীলীগ ফেরেস্তা বা ভালো বলে নয়; মোটিভে বা ফেক্টেই বলে না আওয়ামীলীগ সেটা করতে পারে না নিজেদের স্বার্থে।
আমার ফেসবুক আইডি:
https://www.facebook.com/asm.arshad
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×