নারী নিগ্রহ: হেফাজতের মিটিং থেকে পহেলা বৈশাখ:
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেন্ডার নিউট্রল পরিবেশ কি আমাদের দেশে আছে? নারী কোথায় নিরাপদ- হেফাজতের মিটিং এ ও নারী সাংবাদিক নাদিয়া নিগ্রিহীত হয়; পহেলা বৈশাখের উৎসবেও নারীরা নিগ্রিহিত হয়। মোট কথা পুরুষ যেখানে সেখানেই এবং যেখানেই পুরুষ মনে করে সে একা নয় বরং মেয়েটি শক্তিতে একা সেখানেই আক্রমণ হয়। সেটা পাক ঘরেও হয় এমনকি ডঃ ডিগ্রি ওয়ালা টকশো ফাটনেওয়ালাদের বাসায়ও হয়।
আমাদের টোটাল সমাজ ব্যবস্থা ইনসান নির্ভর নয় বরং ইনসানের যে দুটি আলাদা শারিরীক পার্থক্য সেটা নির্ভর। আমাদের এখানে বয়েজ স্কুল আছে আমাদের এখানে মহিলা স্কুল আলাদা করা আছে। ছোট কাল থেকেই আমাদের শেখানো হয় আমার বোন বয়সে বড় হলেও আমিই আসলে ডমিনেটর। মেয়ে মানেই সে কম খাবে, কম জোরে হাসবে। রাষ্ট্রের নীতি মালা হতে হবে মানুষ নির্ভর। পারিবারিক পরিবেশেও, এমন কি মা-বাবাদের মনোজগতও "মানুষ" নির্ভর না হয়ে কণ্যা সন্তান ও বংশের বাতি!!! ছেলে সন্তান নির্ভর । আমদের গালি, আমাদের সিনেমা , আমাদের সম্পদ বন্টন সব কিছুতেই নারী অবমাননা আছে। সভ্য হতে হলে আমাদের আরো অনেক দুর পাড়ি দিতে হবে। আমাদের শিক্ষিত সমাজে এখনো চর্চা হয় -শীম গাছে গিল(গাছের ঝাকা )দিতে হয় আর বউকে দিতে হয় কিল। এটা যে শুধু পুরুষরাই বলে তা নয় মেয়েরাও বলে, শাশুড়িরাও বলে। আমিও যে খুব ভালো সেটা নয় আমার মনোজগৎ থেকেও এখনো "ডমিনেটর" মানসিকতা যায়নি। তসলিমার নারী অধিকার বিষয়ক ভাবনা আমাকে কিছুটা নাড়াতে পেরেছে কেবল।
ফেইস বুক:
https://www.facebook.com/asm.arshad
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন