সাত বছর পর প্রধানমন্ত্রী সরকারী সফরে ইন্ডিয়ায়। সুতরাং এখনই সুবর্ণ সময় আপনার এন্টি ইন্ডিয়ান হিসাবে দেখানোর। নিম্ন লিখিত যোগ্যতা থাকলে আপনি এখনই যোগাযোগ করুন:
১। মুরগী চিক্কর দিলেও আপনাকে ত্যানা পেঁচিয়ে বলতে হবে এখানে "র" এর হাত আছে।
২। আপনাকে "আমার দেশ" এবং "সংগ্রাম" পত্রিকার পাঠক হতে হবে অবশ্যই। সে সব পত্রিকা যদি লিখে-" বাংলাদেশে বর্তমানে ১৬ কোটি "র" এর সদস্য আছে"- আপনাকে সেটাই আপন মনে বিশ্বাস করতে হবে।
৩। আপনাকে পুর্ব পাকিস্তান সমর্থক গোষ্টির সদস্য হতে হবে। না হলেও অসুবিধা নাই । আপনি চুপা সুশীল যারা কেবল মাত্র আওয়ামীলীগ বিদ্বেষী তাদের লিখার পাঠক হলেই চলবে।
৪। আপনি যদি মনে করেন আপনি সারা জীবন এন্টি ইন্ডিয়ান হিসাবে থাকবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে কোন লাভ হবে না। কারণ এই বিরোধীতা তখন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না বিএনপি ক্ষমতায় যায়। বিএনপি ক্ষমতায় গেলে আপনি ইন্ডিয়া বিষয়ে টু শব্দটিও করবেন না।
৫। আপনার প্রতিরক্ষা বিষয়ে জ্ঞান থাকতে হবে, ল্যান্ড বাউন্ডারী বিষয়ে জ্ঞান থাকতে হবে এমন কোন কথা নেই। চায়নার সাথে করা প্রতিরক্ষা চুক্তি এবং ইন্ডিয়ার সাথে করা চুক্তির মিল অমিল নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি হালকা একটু ত্যানাবাজ হলেই চলবে।
৬। আপনাকে ধর্মভিত্তিক রাজনীতির সমর্থক হতে হবে। তবে সেটা শুধু বাংলাদেশের জন্য। তবে-কিন্তু আপনাকে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী হতেই হবে।
৭। একটা জলজ্যান্ত সিংহকে বাঘ বলে যুক্তি দেয়ার ক্ষমতা আপনার থাকতেই হবে- এটা অবশ্যই থাকতে হবে।
আপনি যদি মনে করেন উপরোক্ত সব গুনাবলী আপনার আছে তাহলে আপনি এখনই চলে আসুন পুর্বপাকিস্তান সমর্থক গোষ্টির সদর দফতরে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




