somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি বলেছেন ধর্মের সাথে রাজনীতি না মেশাতে । মেশালে কি হয় সেটা দেখুন স্বচক্ষে। :)

২১ শে মে, ২০১৭ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় রাজনীতি বলেই শুরু করি। এ দেশে সবাই তিনটা জিনিসকে বেশী ব্যবহার করে বাজার কাটতির জন্য। সেটির এক নাম্বারে হলো ধর্ম। দ্বিতীয়তে আছে বিজ্ঞা। যে কোন কিছুই কম্পিউটার দ্বারা পরীক্ষীত বলবেই। তৃতীয়তটাও বিজ্ঞান তবে যৌন সুড়সুড়ির হিট বিজ্ঞান। চতুর্থতটা হলো অনেকটা নিরাপদ। দুনিয়ার ক্যামিকেল দিয়ে বানালেও বলবে এটা একশ পারসেন্ট হারবালে তৈরী। জিনিসটা যাই হোক সেটার মধ্যে এ্যালোভেরার উপাদান আছে সেটা জানাবেই। লোকজন এই কারণে আজকাল লেবু না কিনে ১০০টি লেবুর শক্তিযুক্ত ভিম কেনে। :)

যাই হোক যে কথায় আসছিলাম। ফেসবুকে গত কয়েক দিনে দেখি আল্লাহর উপর ভরসা করার লোকজন বেড়ে গেছে। শুকরিয়া। পোলাপাইন এই আধুনিক যুগেও ধর্মকর্মে মন দিয়েছে মন্দ কি? হঠাৎ এটার শানে নজুল আবিস্কার করে তব্দা খেয়ে গেলাম। আওয়ামীলীগ নাকি একটা এ্যাপ ব্যবহার করেছে যেটাতে লিখা আছে "ভরসা রাখুন নৌকায়।" নৌকার কিছু কিছু পেয়ারী সেটা দেখে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন। রাজনৈতিক দলের কাজই হলো প্রচার এবং প্রতিশ্রুতি দেয়া এবং অভিনব কায়দায় সেটা করার রেওয়াজও ইদানিং বেশ জনপ্রিয়। তো এদের এ্যাপের বদৌলতে বঙ্গীয় ফেসবুকীয় মুসলিম সমাজ সাথে সাথে নিউটনের সমান ও বিপরীত প্রতিক্রিয়ায় বিশাল এক কাজ করে ফেলেছেন। (নৌকার উপর ভরসা কাহাতক সহ্য হয়- দেখাচ্ছি মজা!) তখন তারা করিম উদ্দিন ভরসা এবং রহিম উদ্দিন ভরসা নামের দুই ভাইয়ের সাথে আলাপ করে আরেকটা এ্যাপ বানালেন। যেটিতে নৌকা শব্দের উপর আল্লাহ শব্দটি প্রতিস্থাপিত করে ফেলেছেন। কেউ কেউ চাইলে নাউজুবিল্লাহ বলতে পারেন। তখন কেউ কেউ বলছেন এই জিহাদী জন- তোমরা এতদিন কি আল্লাহর উপর ভরসা করতে ভুলে গেছিলা?
আল্লাহর উপর ভরসা করলে কি সেটা এ্যাপ দিয়ে দেখাইতে হয়? নৌকার বদলে আল্লাহর উপর ভরসা করার ভরসাটাতো আল্লাহ বুঝে ফেলেছেন। এখন তোমাদের কি হবেরে পাগলা। :) এমনি এমনি ভরসা করো নৌকার পাল্টা ভরসা কেনে করবা !

তাওয়াক্কুল করা এবং কারো উপর ভরসা করা এক জিনিস নয়। যদিও তাওয়াক্কুলের অনুবাদ ভরসাই লিখা আছে। তাওয়াক্কুল মানে সর্বাঙ্গিন ভাবে ভরসা। আস্থা এবং ঈমান রাখা সর্ব অবস্থায়। আমার সব ভালো মন্দের জন্য আল্লাহর ইচ্ছাই একমাত্র সেটা প্রকাশ করার নামই তাওয়াক্কুল করা। আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল করা আছে , তার উছিলাদের উপরও আস্থা বিশ্বাস আমরা রাখি। রাখি বলেই হযরত নুহ আলাইহিওয়াচ্ছালাম আল্লাহর নির্দেশে নৌকার উপর ভরসা করেছিলেন। ভরসা করি বলে হুজুরদের দোয়া ঝাড়ফুক নিয়ে থাকি। ডাঃ এর ভরসা করে বলেই হুজুরেরাও এ্যাপোলো ইউনাইটেড এ দৌড়ায়।
আর এই ভরসা ঈমান আকিদার ভরসা না। এই ভরসা একটা নির্দৃষ্ট কাজের উপর ভরসা। আল্লাহ নিজেই ইসলামকে হেফাজত করবেন বলার পরও হেফাজত নামের দল আছে। তখন কেন এর প্রতিবাদ হয় না?/
কালকে সুলেমান সুলতান দেখছিলাম সেখানে দেখি আফিফা খাতুনও বলেছেন হেরেমের সকলে যেন তার উপর ভরসা রাখে। খেয়াল করে দেখলাম ভরসা আমরা আল্লাহর উপর রাখার পাশাপাশি নির্দৃষ্ট সময়ের জন্য নির্দৃষ্ট কাজের জন্য কারো না কারো উপর ভরসা রাখি।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×