উড়োচিঠি
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এহেম এহেম অনিন্দিতা,
তোকে চিঠি লিখতে সম্ভাষন লিখতে হবে? না মনে হয়।তারপরেও লিখছি কারন কি বলতো? কারন এটা উড়চিঠি। তুই হয়তো চিঠিটা পড়লেও পড়তে পারিস। কিন্তু বুঝতেও হয়তো পারবি না যে এটা তোকে লেখা। এই যে অামি এতটা স্বার্থপর তারপরেও তোর অপেক্ষায় থাকি তুই কি বুঝিস কিছু? জানি বুঝিস না। কেন বুঝিস না বলতো? মেয়েদের নাকি ৩ টা চোখ!

অদৃশ্য চোখ দিয়ে তারা নাকি বুঝতে পারে যে তাকে সোলমেট হিসেবে দেখে। তুই কখনও বুঝেছিস? এইযে অামি তোর জন্য হুলস্থুল ছেলেমানুষী, বড়রা যাকে বলে বেয়াদবি করেছি সেটা কি তুই জানিস? উঁহু জানিস না। এইযে অামি মাইগ্রেনের জন্য দেয়া ঘুমের ওষুধ ১ টার জায়গায় ১৬-১৭ টা করে খেতাম অার ভুল বকতাম সেটাও তুই জানিস না। এই যে প্রচুর ক্ষোভে যে কেন তোকেই অামার ভালোবাসাতে হলো সেটা ভেবে হাতপা কেটে রক্তারক্তি অবস্থা করে ফেলি সেটা জানিস? এই যে অামি ২ মাস ধরে ছ্যাকাক্রান্ত হয়ে ঘুরেবেড়িয়েছি সেটাও তুই জানিস না। এই যে তোর সাথে কথা না বলে এতদিন কষ্টে কষ্টে ছিলাম সেটাও তুই জানিস না। তোর জন্য যে অামার কানে সবসময় হেডফোন গুঁজেরাখা থাকে সেই অামি গান শোনায় বাদ দিয়েছিলাম সেটাও তুই জানিস না। তুই কিছুই জানিস না। কেন জানিস না সেটা কিন্তু অামি ভালই জানি। তবুও সমস্যা কি বলতো? সমস্যা হলো মানতে অামার একদম ভালো লাগেনা। তোকে পাব না জানি, হয়তো মনেপ্রাণে বিশ্বাসও করি। কিন্তু তোকে নিয়ে ভাববোনা,স্বপ্ন দেখবো না, তোকে ভেবে কাঁদবো না, তোকে নিয়ে অামার অদ্ভুত ভাবনার কথা অাবার ভেবে হাঁসবো না সেটা কোনোভাবেই সম্ভব না। এরকম হলে অামিতো অামিই থাকবোনা। উঁহু তোকে কিছু ভাবতে হবে না। তবে হ্যাঁ কখনও অামাকে ভেবে তোর খারাপ লাগবে সেটা অামি চাই। অামার কিন্তু সেটা ভেবেভেবে ভালোই লাগে। তুই ভালো থাক অামি চাই? নাকি চাইনা? জানিনা। অামাকে ছাড়া কেন ভালো থাকবি তুই বলতো? অামার ভালো লাগবেনা। না না একটুও ভালো লাগবেনা । একটা গানের লাইন অাছে না? 'স্বার্থপর এই অামি তোমার সুখে সুখি নই' অামার সাথে বড্ড মানায় গানটা বুঝলি। অাচ্ছা.. থাক বাদ দে। ভালো থাক সত্যিই ভালো থাক তুই। কিন্তু হুট করে মারা গেলে কাঁদিস কিন্তু। তুই না কাঁদলে অামি মরেও শান্তি পাবো না। অবশ্য অামার অাগে তুইও মরে যেতে পারিস।অামি কাঁদবো না। সত্য...তবে তোর বর কে অবশ্যই শ্বান্তনা দিবো। মরার পর তাকে ভেবে মরিস না!
ইতি....
স্বীকৃত স্বার্থপর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন