somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#১ সাউথ ইন্ডিয়ান মুভি রিভিউ

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#রিভিউ
.
Movie: Charlie (Malayalam)
Genre: Drama
Duration: 130min
IMDb Rating: 7.8/10
Released On: 24th Dec, 2015.
Directed By: Martin Prakkat.
Screen Play: Martin. Pakkat, Unni R.
Music: Gopi Suder
Cinematography: Jomon T. John
Cast: Dulquer Salmaan, Parvathy, Aparna Gopinath
& other.


'চার্লি' ২০১৫ সালের একেবারে শেষদিকে রিলিজ হওয়া মুভি। মুভির গানগুলোও ভালো লেগেছে। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। মুগ্ধ হবেন। কেনো জানি মনে হচ্ছিল এই মুভিটা নিয়ে রিভিউ না দিলে পাপ হবে!
.
কাহিনী সংক্ষেপঃ কাহিনীর শুরু তেসা নামের এক মেয়েকে দিয়ে। যে নিজেও কম বাউন্ডুলে না। দুপায়ে দুরকম জুতো পরার মত মেয়ে। যার নিজের জীবনটা চলে পরিকল্পনা ছাড়া। কোনরকম পরিকণ্পনা করে চলতে চায়না সে। সেরকমই একটা সময়ে বাড়ি থেকে পালিয়ে যায় তেসা। ওঠে এক জঞ্জালে ভরা ফ্ল্যাটে। অাগের মালিকের সবকিছুই সেখানে রয়েছে। বলা চলে সেও শখের অার্টিস্ট। অদ্ভুত রকমের অগোছালো ঘরদোর। শেষপর্যন্ত তেসা সবকিছু সাফাই করা শুরু করে। হঠাৎই দেখা পায় একটা কমিকের। যে কমিকের কাহিনীটা পুরোপুরি দেয়া নেই। তেসার কৌতুহল বাড়তে থাকে বাকি গল্পটুকু জানার জন্য। সে খোঁজা শুরু করে সেই কাহিনীর শেষ।
.
ঘরের মধ্যেই বিভিন্ন লোকজনের স্কেচ করা থাকে। সেগুলো থেকেই ক্লু বের করার চেষ্টা করে তেসা।এখান থেকেই মুভির প্লট এগোতে থাকে।
.
লোকাল এক বন্ধুর সাহায্য নেয় তেসা।কয়েকজনকে খুঁজে বেরও করে ফেলে তারা। চার্লিকে নিয়ে জানতে পারে অনেক কিছু। এর মধ্যে চার্লির বাবাকেও খুঁজে পায় তারা। চার্লির বাবা অান চার্লি যেন বাবা-ছেলে নয় জিগরিদোস্ত টাইপ কেউ। চার্লির বাবা জানান ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছে সে। ১৫ বছর ধরে বাবার সাথে ঘুরেছে এখানে ওখানে। সেখান থেকেই অভিজ্ঞতা পেয়েছে অনেককিছুর।
.
এতকিছু জানার পর চার্লির সাথে দেখা করার কৌতুহলটাও বেড়ে যায় তেসার। কিন্তু চার্লি তাকে ধরা দেয় না। কারন গতানুগতিক ধারা মেনে চলার লোক সে নয়।
.
ছোট ছোট কাহিনী অাছে পুরো মুভিটা জুড়ে। চোখ-কান লাগিয়ে বসে থাকতে হবে শুধু। বাকি কাজ মুভিই করে দেবে।
.
যাকে নিয়ে এত কাহিনী সেই চার্লি অদ্ভুত এক চরিত্র। যার নিজের ধরাবাঁধা কোনো রুটিন নেই। যার মূল কাজই হচ্ছে মানুষকে অভিভুত করা। এই কাজের মাধ্যমে সে অন্যরকম মজা খুঁজে পায়।মানবিক দিক দিয়ে ভালবাসা বিষয়টা যে কতটা সুন্দর চার্লিকে দেখলে তবেই বোঝা যায়।
.
#হাল্কা_স্পয়লার
মুভিটাতে ভাললাগার দৃশ্য অনেক অাছে। তবে সবচাইতে ভালো এবং খারাপ লাগার জায়গাটা হচ্ছে সমুদ্রের ওপর যখন চার্লি মরিয়ম (মেরি) কে নিয়ে অাসে। যার পুরো জীবনটায় নরক। যে নিজেকে সমুদ্রেই জলাঞ্জলি দেয়। কারণ জানতে হলে মুভিটা দেখা বাঞ্ছনীয়!
.
সবটাই গেলো। এখন কথা হচ্ছে তেসা বাকিটুকু জানতে পারলো কিনা।তেসা-চার্লি কি টম & জেরি কার্টুনের মতন দৌড়াদৌড়িই করে যাবে নাকি এর কোনো পরিনতি অাছে সেটাও দেখার বিষয়।
....
যাহোক মুভিটা দেখতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। মালায়ালাম মুভি তারওপর ডাবল সিডি তে লোড করা। সাবটাইটেল সেটই করতে পারিনাই। যাহোক অনেক বেশি অাশা নিয়ে দেখা শুরু করেছিলাম। নিরাশ হইনি। বলে রাখা ভাল এটাই অামার দেখা প্রথম মালায়ালাম মুভি। ওয়াইফাই নেই বিধায় দেখার খরচা ওঠানো সমস্যা! ফেবরিট মুভিগুলোর লিস্টে এড করে দিলাম এটাকে।
.
Personal Rating: 11/10
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×