মনের আকাশে একচ্ছত্র আধিপত্য তোমার
পাখামেলার সুযোগ নেই কোন গাঙ্গচিল,বুনো শালিক,
ডাহুক কিংবা পানকৌড়ির ।
স্বায়ত্তশাসনেও যেন সস্তি নেই তোমার,
পারলে তেলে নুনে জ্বালিয়ে পুরিয়ে খেতে চাও
আমার ফুসফুস,আমার হার্ট,আমার দু চোখ ।
তোমার ইচ্ছায় আমার আকাশে উদিত হয়
লাল সূর্য,হলুদ সূর্য,রক্তিম সূর্য নীল আকাশে।
কখন নীলকে সাদা মেঘ দিয়ে ঢাকো আবার কালো।
হৃদয় সমুদ্রের সবটুকু তোমার জন্য,
তবু প্রণয় ক্ষুধার ছোবল মুক্তি দেয় না
তোমার অতৃপ্ত আত্মার,তোমার ভালবাসার আকাশের।
মন তো কোন গোয়ালে বাধা গরু নয়,
বা কোন মধ্যযুগের দাস কিংবা দাসী ।
মুক্ত আমার আকাশে বদ্ধ তোমার আকাশে,
অদৃশ্য শিকলে শৃঙ্খলিত ।
আমার একটা সকাল,একটা বিকেল,একটা রাত।
একটা কবুতর ,একটা স্বপ্ন,একাটা কবিতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


