পহেলা বৈশাখ । পান্তা ভাত কিংবা ইলিশ !
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পহেলা বৈশাখ । ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের অনুষ্ঠানের উপলক্ষ্য। হাতে হাত রেখে আনন্দ উৎসব করার দিন..
তবে একটা বিষয় আমি ঠিক বুঝতে পারি না... তা হল পান্তা ভাত আর ইলিশ কেন ঐ দিনের প্রধান খাবারের নাম হবে ? অর্থাৎ কেন উৎসব খাবার হিসেবে কেন পান্তা ভাত আর ইলিশ উঠে আসবে ? - কেউ জানলে আমাকে জানাবেন।
[ পান্তা ভাত অর্থাৎ পানি দেওয়া ভাত। কেউ কখনো এ ভাত শখ করে খায় কি না আমার জানা নেই। অথবা এটা আমাদের জাতীয় বা ঐতিহ্যবাহী কোন খাবার কি না। আমার জানা এবং অভিজ্ঞতা থেকে - যারা ভাত/ চালের কষ্টে থাকে তারাই শুধু পান্তা ভাত খায়। এক বেলা থেকে অন্যবেলা খাবার টেনে নেওয়া হয় খাবারের সংকটের জন্য, আর ভাত পচে/ গন্ধ যেন না হয়ে যায় তার জন্য ভাতের ভেতরে দেওয়া হয় পানি। আর এটাই সেই পান্তা ভাত। গ্রামের ঠিক কম মানুষ গরম ভাত খেত সকালে ( আমার ছোট বেলার সময়ে) মানুষের বাড়ির থেকে যাওয়া পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খেয়ে নিত গরীবেরা। আমার কাছে পান্তা ভাত তাই অভাবী মানুষের খাদ্য সংকটের প্রতীক।
ইলিশ মাছ ! জাতীয় মাছ ইলিশ হলেও জাতীয় ফল কাঁঠালের মত এতো সহজলভ্য কোনদিনও ছিল না। গরীব মানুষ তো দূরের কথা মধ্যবিত্ত মানুষ ইলিশের গন্ধ নিয়ে তৃপ্ত থাকতে হয়। আর্থিক সঙ্গতির প্রশ্নে দেখে এসেছি ইলিশ মাছ ছিল ধরা ছোঁয়ার বাইরে মানুষের। ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন