somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানে খাদ্যাভ্যাস যা হওয়া উচিত

১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস হলো ধৈর্য ও সংযমের মাস। এ মাসের গুরুত্ব অত্যধিক। রমজান এলেই একটা উৎসবের ভাব পরিলক্ষিত হয়। ইফতার, তারাবির নামাজ, সেহরি, ঈদের কেনাকাটা_ সব মিলিয়ে এক নির্মল আনন্দের উদ্দীপনা। তাই এ মাসে যেন আমরা সবাই সুস্থ থেকে রোজার সব বিধান মেনে চলতে পারি তার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। রমজানের খাদ্যাভ্যাস কী হওয়া উচিত এ বিষয়ে 'বাংলাদেশ সোসাইটি অব হাইপারটেনশন' এবং 'ধানম-ি ক্লি্লনিক প্রা. লি.' এ কর্মরত অভিজ্ঞ নিউট্রিশনিস্ট ইয়াসমিন আরার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি_ এস এম হাসান।
ভোর রাতের খাবার (সেহরি) গ্রহণের আগে যাদের ওষুধ খেতে হয় তারা কষ্ট করে একটু আগে ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে নিলে ভালো হয়। সেহরিতে পরিমিত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করুন। বেশি তেল চর্বির খাবার বর্জন আপনার শরীরে স্বাচ্ছন্দের কারণ হবে, আপনি আরাম বোধ করবেন। মাংসের পরিমাণটা কম করে নিন, মাছ ও শাক-সবজিকে প্রধান্য দিন।
ইফতারে ছোলা, পেয়াজু, বেগুনি একটা মজাদার খাবার। এ খাবারে কম-বেশি সবাই অভ্যস্ত। তাই এ ব্যাপারে সবারই একটু সতর্ক হতে হবে। অবশ্যই বেশি পরিমাণে খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। খেয়াল রাখুন এগুলো যেন প্রতিদিন নতুন তেলে তৈরি করা হয়। অল্প তেল ব্যবহার করুন এবং বাসি-পোড়া তেল পরিহার করুন। ইফতারে লেবুর শরবত, ফল, বিশেষ করে খেজুর, ফলের সালাদ, শশা, টমেটো, গাজর, আপেল, আমড়া, আনারস, জাম্বুরা, পেয়ারা, পুঁদিনাপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ, লবণ, বিটলবণ ইত্যাদিকে প্রধান্য দেয়া যেতে পারে। জিরা দিয়ে ফলের সালাদ করা যায়। থাকতে পারে হালিম, নুডুলস ইত্যাদি। মাঝে মধ্যে ফিরনি অথবা দুধে ভিজানো চিড়া, সঙ্গে হালকা চিনি ও পাকা আমের টুকরো ইফতারে বৈচিত্র্য আনতে পারে। সপ্তাহে এক দিন ইফতারে রাখুন হরেক রকম ভর্তাসহ ভুনা খিচুরি। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা ইফতারে পাকা পেঁপে ও ইসবগুল খেতে পারেন। তবে ইসবগুল ভিজিয়ে রাখবেন না। শুধু ইফতারেই নয়, ইফতারে পর থেকে সেহরি পর্যন্ত সময়ে পর্যাপ্ত পানি পান করার বিষয়টি ভুলে যাবেন না।
ইফতার পরবর্তী (সন্ধ্যা রাতের) খাবার বর্জন করতে চাইলে দুধ-কলা অথবা চিড়া-দই খেতে পারেন। সন্ধ্যা রাতের খাবারটা একটু কম খেলেই ভালো।
ছোট বাচ্চারা রোজা রাখার বায়না ধরতে পারে; তাদের রোজা রাখার সুযোগ দিন। তবে প্রতিদিন সন্ধ্যা রাতের খাবারে কমপক্ষে এক গ্লাস দুধ ও সেহরিতে একটা কলা বাড়তি খাবার হিসেবে দিতে মায়েদের ভুল করলে চলবে না। বয়স্কদেরও দুধ খাওয়া প্রয়োজন। যাদের দুধ হজম হয় না, তারা দই অথবা ছানা খেতে পারেন।
[এই লেখাটি "দৈনিক ডেসটিনি" তে ১০.০৮.১১ তারিখে 'রমযান প্রতিদিন পাতা'য় প্রকাশিত হয়েছে]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×