
দ্রৌপদীর বস্ত্রহরণ ও আমি
দ্রৌপদীর বস্ত্রহরণ সভায় আমি উপস্থিত ছিলাম ,
সূতপুত্র এই আমি কৌরবদের ভয়ে
সভার এককোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম
পাঞ্চালীর জলভরা চোখ ।
সেইসাথে শুনছিলাম কৌরবদের অশ্লীল কথাগুলো
আর দেখছিলাম পান্ডবদের অসহায় মুখগুলো ।
হায় দেবী দ্রৌপদী ! হায় পাঞ্চালী !
তোমার অভিশাপে আত্নাকে মুক্ত করার জন্যে
এই আমি আবার
জন্মনিলাম এই বঙ্গদেশে।
হায় দেবী দ্রৌপদী !
এবারো তোমার বস্ত্রহরণের সময় আমি
আগের মতোই এককোণে নিস্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিলাম,
আগের মতোই আমি ভীত ছিলাম ,
নিজের আত্নাকে এবারেও মুক্ত করতে পারলাম না
হে পাঞ্চালী !
আমায় ক্ষমা করে দাও
হে দেবী দ্রৌপদী !


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


