somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক আন্দোলনে হরতাল কার্যকারিতা কি শেষ?

১৫ ই মে, ২০১৩ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলনে হরতাল কার্যকারিতা কি শেষ?
কোনো দাবি আদায় বা অন্যায়ের প্রতিবাদ করতে রাজনৈতিক কর্মসূচী হচ্ছে হরতাল। নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট, কল কারখানা, পরিবহন ইত্যাদি বন্ধ রাখার নাম হরতাল বলে পরিগণিত হলেও আজকের দিনে হরতালের মূল অনুষঙ্গ গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ এবং ককটেল বিস্ফোরণের মত সহিংস ঘটনা। কিন্তু বর্তমানে এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই বললেই চলে। এটা একারণে হতে পারে যে সাধারণ মানুষ হরতালের উপর ত্যাক্ত বিরক্ত হয়ে পড়েছে কিংবা হরতাল আহ্বানকারী দলগুলো সুনির্দিষ্ট দাবী দাওয়া বা ইস্যু অনুযায়ী হরতাল দিতে পারছে না। এছাড়াও আরেকটি কারণ হতে পারে- রাস্তাঘাটে হরতাল সমর্থকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর এ্যাকশনমূলক পদক্ষেপ। যার কারণে হরতাল সমর্থকরা হরতাল আহ্বান করে রাস্তায় নামতে পারছে না। কিন্তু মাত্র কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি রাজপথে পুলিশের সাথে হরতালকারীরা ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়েছিলো। হতাহত হয়েছে বহু মানুষ। এখন শুধু কোনো গলি থেকে হঠাৎ ৩-৪ জন, ক্ষেত্র বিশেষে ৮-১০ জনের একটি দল ব্যানার নিয়ে বের হয়ে, একাধিকবার স্লোগান দিয়ে, দু‘ একটি পটকা ফাটিয়ে মুহূর্তেই কেটে পড়া। ফলে সারাদিনই অনেকটা অলস সময় কাটে পুলিশ ও সাংবাদিকদের। সাংবাদিকরাও আর কোন নিউজ না পেয়ে বাধ্য হয়েই ওই ব্যানার সর্বস্ব মিছিলটুকুর সংবাদ দিয়ে অন্তত কলামের শূণ্যস্থান পূরণের চেষ্টা করেন। আর কাজ না থাকায় ঝিমিয়ে ঝিমিয়েই সময় পার করেন পুলিশ সদস্যরা। গত কিছুদিন যাবত হরতালে যানবাহন চলে স্বাভাবিক দিনের মতোই, বেসরকারি চাকুরীজীবিরাও চাকরি বাঁচাতে কর্মস্থলে যোগ দেন ঠিক সময়েই। সরকারি চাকুরেদেরও হাজিরা দিতে হয় অফিসে। হরতালে লঞ্চ আর ট্রেন চলে স্বাভাবিক দিনের মতোই। এমনকি আজকাল হরতাল চলাকালীন সময়ে রাজধানীর কোথাও কোথাও যানজট বাঁধতেও দেখা যায়। তাহলে প্রশ্ন আসে রাজনৈতিক দাবী আদায়ে হরতালের দিন কি শেষ হয়ে গেলো? যদি তাই হয় তাহলে বৃথা এই হরতালের মানে কি? এতে করে কি বিরোধী রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্বই প্রমাণ হয় না? হরতালের এই সার্বিক চিত্র দেখে কি আমরা বলতে পারি ক্ষমতাসীন সরকার খুব সফল, নাকি এটা সরকারের পেশী শক্তির বহি:প্রকাশ? সচেতন মানুষ মনে করেন এর পেছনে উপরে উল্লেখিত সবগুলো কারণই সত্য। একদিকে বিরোধী শক্তিগুলো সরকারের অনুগত সুশৃঙ্খল ও অত্যাধুনিক সশস্ত্র বাহিনীর শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছে না, তাদের বহু নেতাকর্মীদের অনেকেই বর্তমানে জেলখানায় বন্দী হয়ে পড়েছেন। অপরদিকে বিরোধীদলগুলোও সামান্য ইস্যুতে অর্থহীন হরতাল ডেকে হরতালের উপর থেকে গণমানুষের সমর্থন হারিয়ে ফেলেছে। তাহলে আমরা কি একথা বলতে পারি যে আগামী দিনে হরতালের কার্যকরিতা আরো কমে আসবে? অথবা বিরোধীদলগুলো তাদের সংগঠিত কোরে আবার রাজপথ গরম করে তুলতে পারবে কি? কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয় আপাতত হরতাল মৃয়মান হয়ে গেলেও গণতান্ত্রিক রাজনীতি যেহেতু এটাকে বৈধতা দান কোরেছে সেহেতু এত সহজে হরতাল রাজনৈতিক দুনিয়া থেকে বিদায় নেবে না। গণতান্ত্রিক নিয়মে হরতাল একটি ‘গণতন্ত্র স্ববিরোধী’ ব্যবস্থা। সুতরাং এর জৌলুস বজায় রাখতে গিয়ে বার বার ফিরে আসবে হরতাল। যদিও সত্যিকার অর্থে হরতাল করে, প্রতিষ্ঠিত সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে ককটেল পটকা ফাটিয়ে কোন সময় সরকার পতন করা যায় নি। মাঝদিক দিয়ে ক্ষয়ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের, প্রাণহানী ঘটে সাধারণ মানুষের। তাই একে বলা যায় গণতন্ত্রের এক ইদুর বেড়াল খেলা।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×