আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে আমি সংসদের চলমান গালিগালাজ ও কাদা ছোড়াছুড়ি সম্বন্ধে এবং এর প্রতিক্রিয়ায় অনলাইনে জনতার পক্ষ থেকে নেতা নেতৃদের উপর বেশুমার গালাগালি করার কথা শোনালে তিনি আমাকে তার জীবনের একটি বাস্তব গল্প শোনান।সে সময় তিনি ছাত্র বয়সী ছিলেন। থাকতে আরামবাগের কোন এক মেসে। পাশের বাড়ীতে পরিবার নিয়ে অনেক ভদ্রলোকই থাকতেন। তাদের সন্তানগণ বাসার সামনে খেলাধুলা করতো। সন্তানদের পরিচয় সম্বন্ধে কারো কোন সন্দেহ থাকার কথা নয়। তারা ভদ্রঘরের সন্তান। কিন্তু মাঝে মাঝে এই ভদ্র পরিবার গুলোতে ঝগড়া-ঝাটি হলে দেখা যেত তারা একে অন্যের প্রতি এমন এমন অভিযোগ করছে যে দেখা যেত তাদের সন্তানগুলোর পিতা তারা কেউই নন। কার সাথে কার কি সম্পর্ক, কে কার পিতা, কার বউ কার সাথে পরকীয়া করে ইত্যাদি সব বের হয়ে আসত। কয়েকদিন আগে সংসদের একটি অংশ দেখে আমরা জেনে গেলাম কার ছেলের বউ খ্রিস্টান আর মেয়ের জামাই ইহুদী। তাই বলি, মাননীয় সাংসদগণ! আমরা কিন্তু এর অনেক কিছুই জানতাম না। আপনার ঝগড়া করাতেই কিন্তু আপনাদের হাড়ির খবর বেরিয়ে পড়ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা তা হয়তো পরে যাচাই বাছাই হবে। কিন্তু আপনাদের চরিত্রের গোপন দিকগুলো আপনারাই ফাস করে দিচ্ছেন। তাই খুব খিয়াল কইরা। আপনাদের পোশাক আপনাদের কেই বেধে রাখতে হবে।
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।