somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ উন্নতি! বাহ উন্নতি!

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী উন্নয়নে বোধ করি বাংলাদেশের মত এত অগ্রগতি বিশ্বের আর কোন দেশ করতে পারে নি। আমাদের নেতা নেতৃরা গর্ব করে বলে থাকেন আমাদের প্রধানমন্ত্রী নারী, প্রধান বিরোধীদলীয় নেতৃ একজন নারী, সংসদের স্পীকার একজন নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রিও একজন নারী ছিলেন। এত উচু উচু পদে নারীদের আসীন দেখে যারপরনাই খুশি না হয়ে পারছি না। দেশে ব্যাপক নারী উন্নতি ঘটেছে। বাসের মধ্যে কমপক্ষে নয়টি নারী আসন নির্দ্ধারিত। কর্পোরেট লেভেলের উচু উচু পদে নারীদের অবস্থান। পুলিশে নারী, র‌্যাবে নারী, সেনাবাহিনীতে নারী। কোথায় নেই তারা? তাই বলি পৃথিবীর আর কোন দেশ কি দেখাতে পারবে রাষ্ট্রের এত উচু পদগুলিতে নারীরা আসীন আছে? নারী স্বাধীনতার দেশ আমেরিকায়ও নারীদের এত উন্নতি হয় নি। তাই এখন থেকে তাদের কাছ থেকে আমরা নারী মুক্তির সবক শুনব না। তাদেরকেই এখন থেকে আমরা সবক শোনাব। তবে আমেরিকান কোন বুদ্ধিমান লোক যদি থেকে থাকেন তাহলে হয়তো পাল্লা দিয়ে বলবেন, কেন- আমাদের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা, তাকে আপনারা চেনেন না? যিনি কিনা দুনিয়া পরিচালনা করেন, যার হুঙ্কারে তাবৎ সন্ত্রাসীরা প্যান্ট ভিজিয়ে দেয়, সেই ক্ষমতাবান প্রেসিডেন্টের বউও তো একজন নারী!
যা হোক, রসিকতা বাদ দিয়ে এবার কাজের কথা বলি। এই যে নারী উন্নতি ঘটল, নারীরা উচু উচু আসনে আসীন হয়েছেন, সত্যিকার অর্থে নারীর উন্নতি আসলে কতটুকু? নাকি যোগ্যতার বদলে পুরুষদের করুণায় তারা কথিত নারী স্বাধীনতা ভোগ করছে? ভয় পাই পাছে এই সত্য বললে নাকি আবার লোকে আমায় নারী বিদ্বেষী ঠাহর করে বসেন! আমাদের নারী সাংসদগণ সংসদে যে ইতিহাস রচনা করে চলছেন, তাতে আমি লজ্জিত না হয়ে পারছি না। ছিঃ, ছিঃ এ আমি কি বলছি? আমি কি নারী যে আমার লজ্জা পেতে হবে? তবে হ্যাঁ, নারী উন্নতির নাম যদি এই হয় তাহলে একজন পুরুষ হয়ে এই উন্নতির সমর্থন করে লজ্জা পাওয়াই উচিতই বটে!
পুুরুষের করুণায় বাসের ভেতর নয়টি আসন পেয়ে তুষ্ট থাকা কোন কৃতিত্ব হতে পারে না। এটাকে নারীর উন্নতি বলা যায় না। পুরুষের পাশাপাশি নিজেদের তারা নিজেদের তখনি বসাতে পারবে যখন তারা নিজেরা সেই যোগ্যতা অর্জন করবে। সুতরাং সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে গালাগালি করে, কবিতা আবৃত্তি করে, অন্যের কুৎস্যা রটিয়ে নিজেদের উন্নয়ন হয়েছে দাবী করা যায় না। কেননা এই সকল গুণ অশিক্ষিত গ্রাম্য ঝগড়াটে মহিলাদেরও আছে। তারা লেখাপড়া জানেন না, আর এরা লেখাপড়া জানা। পার্থক্য শুধু এই টুকুই। সুতরাং ‘নারী উন্নয়ন’, ‘নারী উন্নয়ন’ করে মুখে ফেনা তুলে লাভ নেই। তাই নারীদের প্রতি নিবেদন: কারো দয়ায় নয়, করুণায় নয়, নিজেদের যোগ্যতা দিয়ে উন্নয়ন ঘটান। মিছিল মিটিং আর আন্দোলন করে, দাবী দাওয়া করে নারী উন্নয়ন ঘটবে না। যোগ্যতা অর্জন করুন, শৃঙ্খলা মেনে চলুন। প্রাকৃতিকভাবেই অধিকার ফিরে পাবেন। আর যদি বাসের ভেতর নয়টি আসন পেয়েই ভেবে বসেন যে আমরা কি হনু (!), অহঙ্কারে স্ফীত হয়ে পুরুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, বাবার বয়সী পুরুষকে শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে কড়া কথা বলে উঠিয়ে সিট থেকে উঠিয়ে দেন- তাহলে কিন্তু আপনাদের প্রতিষ্ঠা পেল না। মনে রাখবেন এখনো আপনারা করুণার খাতিরেই ঐ নয়টি আসন বরাদ্দ পেয়েছেন। আর মহিলা সাংসদদের অধিকাংশই কিন্তু সংরক্ষিত আসনের এমপি। ভোটে নির্বাচিত নন। সো খিয়াল কইরা। খামোশ, প্যান্ট যে পড়ছেন- চেইন লাগান!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×