বিশ্বজুড়ে চলা মন্দার বাজারে ৯৩ লাখ রুপির (১,১৫,০০০ মার্কিন ডলার) চাকরি পেয়ে তাক লাগিয়ে দিলেন দিল্লি টেকনোলজিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র হিমাংশু জিন্দাল। স¤প্রতি কলেজের ক্যাম্পাসিংয়ে মার্কিন সংস্থা গুগলে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র আদতে পাঞ্জাবের বাসিন্দা। এবছরের আগস্টেই মার্কিন বহুজাতিক সংস্থাটি তাদের প্রার্থী বাছাইয়ের জন্য দিল্লির ক্যাম্পাসিংয়ে এসেছিল। সেখানেই লিখিত পরীক্ষা নেয় সংস্থাটি। পরীক্ষায় সাফ্যল্যের সঙ্গে পাশ করেন হিমাংশু। এরপর চার দফায় ইন্টারভিউ।
গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানেই সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, হিমাংশুকেই তারা যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। আগামী বছরের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের দপ্তরে কাজে যোগ দিতে হবে তাকে।
নিজের এ সাফল্যে উচ্ছ্বসিত হিমাংশু জানিয়েছেন, পুরো ব্যাপারটা এখনো স্বপ্ন বলে মনে হচ্ছে। পাশাপাশি এ সাফল্য উৎসর্গ করেছেন বাবা-মাকে। আলাদাভাবে প্রস্তুতি নয়, একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমই এ সাফল্যের চাবিকাঠি বলে জানিয়েছে হিমাংশু। ছেলের এ সাফল্যে খুশি পাঞ্জাবের মানসা গ্রামের বাসিন্দা হিমাংশুর বাবা-মাও।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পিবি শর্মা জানিয়েছেন, এ সাফল্য নতুন নয়। প্রতি বছরই এখান থেকে অনেক ছাত্র আন্তর্জাতিক সংস্থায় চাকরি পায়। এর আগেও ৫৮ লাখ রুপি বেতনের চাকরি পেয়েছিলেন এক ছাত্র।
এই হচ্ছে মূল খবর। কিন্তু এর পরের ঘটনা হবে এরকম- হিমাংশু ঠিকঠাক মতই যুক্তরাষ্ট্রে গেল। ভাল বেতনে চাকরি শুরুও করল। প্রথম প্রথম বাবা মায়ের কথা মনে করে কান্না করবে। আড়ালে গিয়ে রুমালে চোখের পানি মুছবে। ক্ষণে ক্ষণে তার মন চাইবে ছুটে যেতে দেশের মাটিতে। কিন্তু মাস পেরোলেই এতগুলো অর্থের আকর্ষণে মনকে কঠিন করে বাধার চেষ্টা করবে। ওদিকে এশিয়ান বলে তার গায়ের চামড়া কালো বা বাদামী। তাই শিকার হবে টুকটাক রেসিজমের। মুসলমান হলে তো কথাই নেই। সে দেশের মানুষ গায়ে থুথ ছিটাতো। কিংবা এয়ারপোর্টেই বসিয়ে রাখা হতো ১০ ঘণ্টা। ভাগ্যিস মুসলমানের বাচ্চা নয়। যা হোক এক সময় সে তার প্রতিভা দিয়ে জয় করে নেবে প্রভুদের মন। কিন্তু সর্বদাই গায়ের রং বাদামী কিংবা কালো বলে সব মনে একটা হীনমন্যতা কাজ করবে। প্রভুরাই শ্রেষ্ঠ এই ধারণার বশবর্তী হয়ে মনটাকে ক্ষুদ্র করে রাখবে সব সময়। ধীরে ধীরে তার কাছে কিছু মানুষ তার কাছে ভীড়বে না তা নয়।
শত হলেও প্রতিভাবান একটি ছেলে। ধীরে ধীরে বন্ধুত্বও হবে। তাদের দেশের স্বাভাবিক নিয়ম অনুসারে তারা যা করে আমাদের হিমাংশুও তাই করা শুরু করবে। ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেবে তাদের কালচারের সাথে। এমননিতে ধর্মের বিধিনিষেধকে উড়িয়ে দিয়ে হুইস্কি মদ ধরলেও আত্মায় কিছুটা ধর্মের গন্ধ থাকায় অন্তত বিয়েটা করবে ভারতেরই কোন মেয়েকে। দিনে দিনে দেশপ্রেমিক ছেলেটা সেখানেই স্থায়ী হয়ে যাবে।
প্রচুর অর্থ আর বিলাসী জীবন পরিচালনা করতে গিয়ে দিনে দিনে আত্মায় দেখা দেবে একধরনের শূন্যতা। দিনের পর আরো চাই আরো চাই করতে করতে অর্থই হয়ে যাবে তার প্রভু, ধ্যান-জ্ঞান। ভারতে থাকতে সে যেমন ভগবানের পূজা করত, সেখানে ভগবানের মুর্তি এবং ভগবানের ঘর অর্থাৎ মন্দির না থাকায় পূজা করাটাও দিন দিন ভুলে যাবে। কিন্তু মানুষকে তো কাউকে না কাউকে পূজা করতেই হয়। তাই সে পূজা করবে অর্থ বিত্তের। অর্থ কামাবে ভোগ করবে, এটাই হবে তার জগত। বিয়ে করা বউটি দিন দিন তাকে চাহিদার পর চাহিদা দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে খরচ করবে। আর টাকা পয়সার কমতি না থাকায় সে মোটেও কার্পন্য করবে না। এভাবে চলতে থাকবে তাদের দিন, প্রবাস জীবন।
কখনো কখনো মনে হবে দেশের কথা, মায়ের কথা। কিন্তু এত বড় চাকুরি সে কোনভাবেই ছাড়ার কথা ভুলেও মনে আনতে পারবে না। তাই ফিরে আসা হবে না দেশের বুকে মাটির টানে। এভাবেই অর্থ বিত্তের জোয়ারে একটা দোপেয়ে পশুতে পরিণত হবে আমাদের হিমাংশু। যার কাজ আয় রোজগার করা, ভোগ করা এবং বংশবৃদ্ধি করা। যদিও মার্কিন মুল্লুকে বংশবৃদ্ধিও নিয়ন্ত্রণ করা হয়। বংশবৃদ্ধি এবং সন্তানদের লালন পালন করতে গিয়ে ঝামেলা পোহাতে হয় বলে তারা একের অধিক সন্তান নেয় না। সেই বাচ্চা একদিন বড় হবে। স্বাভাকিভাবেই তার মুখের ভাষা হবে ইংরেজী। সে গাইবে পাশ্চাত্য রক এন্ড রোল, হিপহপ ইত্যাদি সঙ্গীত। মাতৃভাষা এবং পিতৃভাষা হিন্দি হলেও সে তার খুব কমই বুঝতে পারবে এবং বলতে পারবে। কয়েক বছরে ব্যবধানে তারা ধীরে ধীরে নিজের দেশের কথা, মাতৃভূমির কথা একেবারেই ভুলে যাবে। দেশ হারাবে একজন হিমাংশু, দেশ হারাবে একটি প্রতিভা, দেশ হারাবে তার সম্পদ।
আমাদের হিমাংশু হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সম্পদ। এভাবেই উন্নত দেশগুলো আমাদের দেশের মেধাগুলো কিনে নেয়। আমাদের হাতে থাকে মেধাহীন ছুরি, ক্ষুর আর পটকা ফুটানোর মত গুণ্ডা বদমায়েশগুলো। এর চাইতে যারা একধাপ এগোতে পারে তারা হবে এদেশীয় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবী। আর ঘুষ টুস দিয়ে কোনমতে একখানা সরকারী চাকুরি বাগাতে পারলে বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে নিজের পকেট ভরবে। এদের চিন্তা হবে আত্মোন্নতি। জাতির দিকে না তাকিয়ে তারা সর্বদা তাকাবে নিজের উদরপূর্তির দিকে। বাকীরা ছুরি চালাচালি করে একদিন বড় নেতা হবে, এমপি হবে মন্ত্রী হবে। দেশটাকে পৈতৃক সম্পত্তি ভেবে লুটে খাবে। আরও যারা বিরাট একটা অংশ বাকী থাকবে তারা হবে আমজনতা। কয়েক বছর ব্যাবধানে রাষ্ট্রের জন্য একটি ভোট দিয়েই যারা নিজেদের কর্তব্য পূর্ণ করবে। জাতি গঠনে তাদের কোন ভূমিকা থাকবে না।
নেতাদের প্রকাশ্য চুরিরও প্রতিবাদ করতে পারবে না। তারা এমন একটি খাচায় প্রবেশ করবে যার ভেতরে প্রবেশ করা যায় আলগোছে কিন্তু বেরিয়ে আসতে গেলে কারো গায়েরই চামড়া থাকেনা। এর প্রকৃত কারণ হচ্চে আমাদের চাকুরি করার মত গোলামী মানসিকতা এবং নিজেদের প্রকৃত পরিচয় না জানা। প্রকাশ্য গোলামী যুগের অবসান ঘটেছে অনেক আগেই, কিন্তু মন থেকে গোলামী আমাদের এখনো যায় নি। বিদেশী চাকুরী এখনো আমাদের কাছে স্বর্গতুল্য। তাই বলতে হয় মেরুদণ্ড সোজা করা জাতি হওয়া এখনো বহুদূর।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




