somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্র্রম দাসত্বে বাংলাদেশ দশম-ভারত প্রথম- তারপরে ভারতের এত হেডম?

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোর করে শ্রমে বাধ্য করানোর নাম দাসত্ব। এক্ষেত্রে কোন মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। প্রাচীনকালে এবং মধ্যযুগে সমাজে মানুষ কেনা বেচার একটি প্রথা ছিল । ঐ সময় বিভিন্ন মূল্যের বিনিময়ে মানুষ কেনা যেত । এই প্রচলিত প্রথাটিকেই দাস প্রথা বলা হয়ে থাকে । দাস অথবা দাসী বর্তমান বাজারের পণ্যের মতই বিক্রি হত । বতমার্নে যেমন পণ্য বেচা কেনার বাজার আছে অতীতেও দাসদাসী বিক্রি অথবা ক্রয় এর জন্য আলাদা বাজার ছিল ।

তখন দাসদাসী আমদানি এবং রপ্তানীতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হত এবং এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলত । সাধারণত দাসদাসীরা বেশিরভাগ আফ্রিকান হত । আফ্রিকান দাস এর মধ্যে হাবশি ও কাফ্রির চাহিদা ছিল বেশি । বাংলায় এসব দাসদাসী ঐ সময়ে ৫ থেকে ৭ টাকায় কেনা যেত এবং স্বাস্থ্যবান দাস প্রায় ২০ থেকে ২২ টাকায় কেনা যেত । দাসদের দিয়ে ২ ধরনের কাজ করানো হত । কৃষি কাজ এবং গার্হস্থ্য কাজ । তখন সমাজে গুটি কয়েক দাস রাখা একটি সামাজিক মর্যাদার্র ব্যাপার ছিল । দাসদের কৃষিকাজের মধ্যে থাকত হালচাষ, পানি সেচ, মাটি উর্বর করানো, গবাদী পশু পালন, তাদের রক্ষণাবেক্ষণ ইত্যাদি । দাসীদের সাধারণত ব্যবহৃত হত যৌন ও গৃহস্থালী কাজে। তাদের সন্তানদেরও দাস রূপে রাখা হত বা বিক্রি করা হত ।


তবে সে দিন অতীত হয়ে গেলেও দাসত্ব হারিয়ে যায়নি এই আধুনিক যুগেও। দাসত্ব ফিরে এসেছে নতুন রং-এ, আধুনিকতার মোড়কে। দাসত্ববিরোধী আন্তর্জাতিক সংগঠন ‘অ্যান্টি-স্ল্যাভেরি ইন্টারন্যাশনাল’ এর তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে এখনো ২ কোটি ৭০ লক্ষ দাস রয়েছে । এই সংখ্যা ইতিহাসের যে-কোনো সময়কার দাসের সংখ্যার তুলনায় বেশি। এমন কী প্রায় ৪০০ বছরের ইতিহাসে আফ্রিকা থেকে আমেরিকায় আনা আফ্রিকান দাসের মোট সংখ্যাও এর প্রায় অর্ধেক। সূত্র: উইকিপিডিয়া।
তবে সর্বশেষ আধুনিক এই দাসত্বের শিকার বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন কোটিতে। সারা বিশ্বের দাসত্ব নির্ণায়ক সূচকে ‘দ্যা গ্লোবাল স্লেভারী ইনডেক্স-২০১৩’ এ তথ্য উঠে এসেছে।

১৬২ টি দেশের উপর এই জরিপ চালানো হয়। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ওয়ার্ক ফ্রী ফাউন্ডেশন’ এই সূচক প্রকাশ করে। ঋণ পরিশোধে অক্ষমতা, পতিতাবৃত্তি এবং মানব পাচারের উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। বাংলাদেশ এ তালিকায় রয়েছে ১০ম অবস্থানে। সূচকের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৩ লাখ ৮৩ হাজার ১৯২ জন মানুষ দাসত্বের শিকার। জরিপে দেখা যায়, দাসত্ব অবস্থায় সবচেয়ে বেশি সংখ্যক (১ কোটি ৪০ লাখ) লোক বাস করে ভারতে। কিন্তু দেশের জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি সংখ্যক (প্রায় ৪ ভাগ) মানুষ দাসত্ব পরিবেশে বাস করে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়। দ্বিতীয় অবস্থানে আছে চীন (২৯ লাখ ৪৯ হাজার ২৪৩ ), তৃতীয় অবস্থানে পাকিস্তান (২১ লাখ ২৭ হাজার ১৩২), চতুর্থ নাইজেরিয়া (৭লাখ ১হাজার ৩২), এবং পঞ্চম অবস্থানে ইথিওপিয়া (৬ লাখ ৫১ হাজার ১১০)। জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশি দাস রয়েছে যথাক্রমে মৌরিতানিয়া, হাইতি, পাকিস্তান, ভারত, নেপাল, মালদোভা, বেনিন, আইভরিকোস্ট, গাম্বিয়া ও গ্যাবনে। প্রতিবেদনে ভারতের শীর্ষস্থান সম্পর্কে বলা হয় দেশটির নাগরিকরা রাষ্ট্রের কাছে বঞ্চিত হয়ে থাকে। আর মৌরিতানিয়া সম্পর্কে বলা হয়, উত্তরাধিকার সূত্রে দেশটি দাসত্ব প্রথা চলে আসছে দীর্ঘ দিন ধরে। তাই এদেশ দুটি দাসত্ব তালিকার শীর্ষে। তালিকাটিতে যে তথ্য উঠে এসেছে সে অনুসারে শ্রম-দাসত্বে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভারত। আর বাংলাদেশের অবস্থান দশম।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×