somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে রাজনৈতিক দলগুলোকে উস্কানী দেই

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মত বিরোধ এবং সহিংস পরিস্থিতি আবার একটি ওয়ান ইলেভেন পরিস্থিতিকেই ডেকে আনছে। এক্ষেত্রে যদিও দুই প্রধান রাজনৈতিক জোটের কাছেই ওয়ান ইলেভেনের মত পরিস্থিতি মোটেই পছন্দনীয় নয়। কিন্তু তাদের একগুয়ে স্বভাব এবং হিংসাত্মক কর্মকাণ্ড তাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে দুটি দলই যখন কোন ধরনের সমঝোতায় আসছে না, তখন ঐ পরিস্থিটি ক্রমেই অনিবার্য হয়ে উঠছে। আর সত্যিই যদি এমন একটি পরিস্থিতির পুনরাবির্ভাব ঘটে তখন নিজেদের প্রতি দোষ দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে কি?
বাস্তবতা হচ্ছে জাতির ঘাড়ে চেপে বসা দুটি রাজনৈতিক দলই তাদের অগ্রপশ্চাৎ নিয়ে ভাবতে নারাজ। এ ব্যাপারে তাদের কোন ধরনের চিন্তা-ভাবনা বা পরিণতি নিয়ে কোন ধরনের বোধ নেই।

অথচ গত ২০০৭ সালের ওয়ান ইলেভেনের পর তাদের উপর আরোপিত দুনিয়াবী আযাব থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। কেননা, এ সময় তাদের পরনের কাছা একপ্রকারে খুলেই গিয়েছিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের দীর্ঘ দুই বছরের শাসনামলে তাদের অতীত সকল দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের তসরুপের ইতিহাস জাতির সামনে উঠে এসেছিল। অনেকে আদালতের মাধ্যমে জেল জরিমানার শিকার ও হয়েছিলেন। আচ্ছামত ধোলাইয়ের পর আবার যখন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছিল তখন আশা করা হয়েছিল যে, হয়ত এবার তারা নিজেদেরকে সংশোধন করে পরিশীলিত রাজনীতি করতে শুরু করবেন। কিন্তু সে আশার গুড়ে বালি। কয়েকদিন না যেতেই আবার শুরু হলো আজান দিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করা। পরিবর্তনের মধ্যে যা এলো তা হচ্ছে আগে যারা ছিল তাদের পরিবর্তে এখন অন্যরা এলো। এভাবেই জনগণ একবার কড়াই থেকে চুলোয় পড়ে আবার চুলোয় থেকে কড়াইয়ে পড়ে।


তাদের পরিচয় আলাদা করে বলার মত কিছু নেই। একই মুদ্রার এরা এপিঠ আর ওপিঠ। নামে শুধু আলাদা। চরিত্র ও গুণগত দিক একই রকম। এদের যখন যে দল ক্ষমতায় যায় তখন তাদের দৃষ্টিতে দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যায়। সরকারি প্রচার মাধ্যমে এই দৃশ্য দেখতে দেখতে জনতার চোখ ক্লান্ত হয়ে যায়। অপরদিকে বিরোধী দল মানেই অভিশাপ। তারা যতদিন বিরোধী দলে অবস্থান করে ততদিন শুধু দেশকে পিছন দিকেই টানে। এখন সে যে কোন দলেই হোক।


প্রায়শঃই আমরা ভুল করে মনে করে থাকি যে এই দুটো দলের মধ্যে দূরত্ব বিস্তর। কিন্তু মোটেই তা নয়। অন্তত একটি বিষয়ে আমরা হলফ করে বলতে পারি যে, তারা মোটেই আলাদা নয়। সেটা হচ্ছে, কোনভাবে ক্ষমতা যেন তাদের হাতের বাইরে না যায়। অর্থাৎ যুদ্ধ চললেও মাঠে যেমন কিছু কমন নীতি থাকে, তাদের মধ্যেও কিছু কমন নীতি বিদ্যমান। এই নীতিগুলো তারা খুব ভালোভাবেই মেনে থাকেন। অর্থাৎ তারা কিছুতেই চান না যে, নির্ধারিত গণ্ডির বাইরে ক্ষমতা যাক। তাই এব্যাপারে তাদের খুব ভয়, না জানি ছোঁ মেরে কোন তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে যায়! জনগণের পক্ষ থেকে তাদের জানা উচিত, আপনারা যদি এইভাবে জনগণের ভাগ্য নিয়ে ক্রমাগত ছিনিমিনি খেলেই যান তাহলে জনগণই একসময় বাধ্য হবে তৃতীয় শক্তিকে ডেকে আনতে। আপনারাই বলেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ যা আপনারা একটি উৎকৃষ্ট কৌতুকে পরিণত করেছেন।

আপনারা হয় তো এসব কথা বলে আড়ালে গিয়ে মুখ চেপে হাসেন। আপনারাও জেনে রাখুন, আমরাও আপনাদের এই বুলি শুনে হাসি। আপনাদের উপর থেকে ক্রমাগত আমাদের আস্থা হারিয়ে যাচ্ছে। এর জন্য আপনাদের কর্মকাণ্ডই দায়ী। কথিত গণতন্ত্রের নাম নিয়ে আমাদের কাছ থেকে অর্জিত অর্থ যুগের পর যুগ ধরে ভাগাভাগি করে খাচ্ছেন, আর আমাদের দিচ্ছেন উচ্ছিষ্ট- এটা আমরা ভালো করেই জানি।

তাই বলি, থামবেন কেন? থামবেন না মোটেও। পেয়ালা পূর্ণ করুন। হরতাল, অবরোধ দিয়ে আমাদেরকে হত্যা করুন, পুড়িয়ে মারুন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়িয়ে দিন। কিছু মানুষ না খেয়ে মারা পড়ুক। বৃহত্তর কাজের জন্য এটি আনুষঙ্গিক ক্ষতি বলেই আমরা মেনে নেব। এই ক্ষতির মাধ্যমে এক সময় হয়তো আমাদের হুঁশ ফিরে আসবে। আমরা সেদিন সত্যি সত্যি প্রকৃত ক্ষমতার মালিক হয়ে উঠব। তাই দোহাই আপনাদের, আপনারা থামবেন না। চালিয়ে যান সমান তালে। ক্ষমতার রশি টানতে টানতে ছিড়ে ফেলুন। এর মধ্য দিয়ে হয়তো কিছু মানুষের বোধ জাগ্রত হবে। ভিন্ন দিক দিয়ে হলেও আপনারা একটি মহৎ কাজ করছেন। এর মাধ্যমেই হয়তো বেরিয়ে আসতে পারে তৃতীয় কোন সম্ভাবনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×