অন্তসারশুন্য বাহ্যিক পরিপাটি মানুষগুলো যখন রাস্তা দিয়েছ ছুট চলে
তখন আমি দাড়িয়ে চেয়ে থাকি।
লক্ষ্য করি তাদের চলনবলন।
চেয়ে থেকে যেন পড়তে পারি তাদের ভেতরটা।
কি শুন্যতা! কি নির্লিপ্ততা!
শুধু নিজের কাজের তাগিদে অসীম ব্যস্ততা।
হন্যে হয়ে ছুটে চলা মানুষগুলোর দিকে উপলিব্ধি করি
এর পেছনের রহস্য।
না, শুধুই নিজের স্বার্থ চিন্তা, নিজকে নিয়ে ভাবনা।
নিজের ঘর- কন্যা, সংসার। এর বাইরে কিছুই নেই।
এভাবে যখন দেখি মনে হয় এরা মানুষ নয়,
অনুভুতিহীন কোন প্রানীকেই আমি দেখছি।
যে কিনা একটি জীব। আঘাত দিলে ব্যথা পায়,
খাবার না পেলে পেট চো চো করে জানান দেয়।
জৈবিক আর সকল চাহিদা মেটাতে তাগিদ অনুভব করে।
কিন্তু তবুও তারা মানুষ নয়। ভেতরে শুন্যতা। অন্তসারহীন।
মানুষ, তবুও মানুষ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



