somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী নৃশংসতা, কী অমানবিকতা!!

২২ শে মে, ২০১৪ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার সকালে যখন ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের নিহত হওয়ার ঘটনাটি শুনি তখন মনের ভেতর খুব একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। মনে মনে চিন্তা করেছিলাম প্রতি দিনতো কত মানুষই খুন হচ্ছে, এর আর নতুন কী? ঘটনাটি গুরুত্ব বহন করতে পারে এই জন্য যে, একজন গুরুত্বপূর্ণ মানুষ মারা গেছেন। এই টুকুই, এর বেশি আর কী? একজন সাধারণ মানুষ মারা গেলে যতটুকু উচ্চ-বাচ্য হয় তার চেয়ে একটু বেশিই না হয় হবে। আর সাত খুনের নৃশংসতার স্মৃতিতো এখনো মাথায় রয়েছেই। ধীরে ধীরে আমাদের নৃশংসতার ধারণ ক্ষমতা বেড়ে গেছে। তাই ইদানীং আর আমরা অবাক হইনা। এই খুনেও প্রথমে তেমন একটা অবাক হইনি। কিন্তু সত্যিই কি আমাদের অবাক হওয়ার পালা শেষ? অন্তত গতকাল নিহত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের দেহাবশেষটুকুর ছবিটা দেখার পর আমার সে ধারণা পাল্টে গেছে।

প্রথমে খুব একটা পাত্তা দেইনি। অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রথমে একে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মারা গিয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। এমনকি স্থানীয় পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছিলো যে, এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সময় যত পার হচ্ছিলো ততই খরটির খুটি-নাটি বেরিয়ে আসছিলো। সর্বশেষ যা জানলাম তাতে মনে হলো- এর চেয়ে নৃশংসতা পৃথিবীর বুকে আর কী হতে পারে? মনুষ্য সন্তানের পক্ষে এর চেয়ে নিষ্ঠুর কাজ আর কি হতে পারে!

প্রাথমিক অবস্থায় যা জানলাম, পরে বিস্তারিত জেনে হতবাক না হয়ে পারিনি। জানা যায়, প্রথমে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়। এর মধ্যে একরামুল হক একরামকে বহনকারী গাড়িটি প্রথম বাধাটি পেরিয়ে গেলেও দ্বিতীয় স্তরেই এসে গাড়িটি আটকে গিয়ে ফুটপাতে উঠে যায়। সেখানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা প্রথমে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গাড়িতে পেট্রোল ছিটিয়ে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ দুর্বৃত্তের দল অপেক্ষা করেছে। কাউকে কাছে ভীড়তে দেয়নি। পরে যখন দমকল কর্মীরা আগুন নিভিয়ে তার দেহাবশেষ উদ্ধার করে এবং সেই সুদর্শন মানুষটির পোড়া বীভৎস দেহের ছবিগুলো দেখি তখন কেমন জানি গা গুলিয়ে আসছিলো। বার বার চোখের সামনে উঠে আসছিলো বিকৃত দেহটি। একটি ছবির দিকে কোন মতেই তিন চার সেকেন্ডের বেশি তাকিয়ে থাকা সম্ভব হচ্ছিলো না। জলজ্যান্ত একজন মানুষ কয়েক মুহূর্তের মধ্যেই পুড়ে অঙ্গার হয়ে গেলো! হয়তো একটু আগেও মানুষটি হেসেছেন, কথা বলেছেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার প্রাণ পাখিটি আগুনের যন্ত্রণা সইতে না পেরে ছটফট করে দেহ থেকে বেরিয়ে গেছে।

প্রকাশ্য দিবালোকে জন সমাগমপূর্ণ রাস্তায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ভেবে পাইনা কেন এত নিষ্ঠুরতা! কেনইবা একজন মানুষকে হত্যা করতে এতটা নৃশংস ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তাদেরকে? সত্যিই কি এরা মানুষ, অথবা এরা কি কোন মানুষের সন্তান? এর চাইতে বেশি কিছু লেখা সম্ভব হচ্ছে না। চিন্তাশক্তি ফুরিয়ে গেছে, হাত থেমে যাচ্ছে বার বার। এর নরক যন্ত্রনা থেকে মুক্তি চাই, মুক্তি চাই এই আতঙ্কজনক পরিস্থিতি থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৪ রাত ১:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×