তোমার প্রতি এই যে আমার মোহ,
অথবা এই শরীর জুড়ে বয়ে চলা দ্রোহ,
জানি একদিন নেয়ে- ঘেমে, সবই যাবে থেমে,
চিন্তাগুলোও একদিন যাবে জমে।
শিরদাঁড়া বেয়ে নেমে যাবে ঠাণ্ডা প্রবল স্রোত,
রাগ হলেও কাঁপব না ঘোৎ ঘোৎ।
আজকে আমার ভাল লাগে যা,
তার সাথে কাল বাঁধবে শত্র“তা।
যে চোখে আজ স্বপ্ন আবীর মাখা,
কাল সেখানে ভীড় জমাবে গভীর হতাশা।
আজ আমি যা করছি অবলীলায়,
দেখব সেদিন কালের আয়নায়,
অনুতাপে পুড়বে আমার মন,
এই ভেবেই কাটাই আমি ক্ষণ।
অথচ তাকে রুখতে পারি না,
তোমার প্রতি মোহ আমার ছাড়তে পারি না,
কালতো জানি আসবে নতুন দিন,
তোমার স্মৃতিও হয়ে যাবে লীন।
তবু তোমার প্রতি কেন এত মোহ,
শরীর জুড়ে কেন এ বিদ্রোহ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


