মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০ কোটি অর্থ্যাৎ বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বেশি মানুষ ৫০০ ডলার বিপদের সময় যোগাড় করতে পারে না ।
৫০০ ডলার খুব বেশি টাকা নয় , ৪০-৪৫ হাজার টাকা। বেশিরভাগ আমেরিকান এক বেতন থেকে আরেক বেতনে চলে । এর মাঝে কোন জরুরি অবস্থা যেমন গাড়ি মেরামত , হাসপাতাল বা অন্য কোন ইমার্জেন্সি দেখা দিলে তারা সেটা যোগাড়করতে পারে না । এই হলো গ্রীডি সিষ্টেম অথবা পুঁজিবাদী চরমপন্থার চমৎকার উদাহরণ । তিন বছর আগেও পৃথিবীর মোট সম্পদের অর্ধেক ছিলো মাত্র ৩০০ জন ধনকুবেরের হাতে বর্তমানে তা মাত্র ৬২ জনের হাতে কুক্ষিগত। বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুতই পৃথিবীর অর্ধেক সম্পদ মাত্র ৩০ জনের হাতে চলে আসবে। এই হলো পুঁজিবাদী অর্থনীতির স্বাভাবিক ফল।
চুম্বক যেমন চতুর্দিক থেকে লোহার গুড়াগুলো আকর্ষণ করে নিয়ে আসে নিজের ক্ষেত্রের দিকে তেমনি পুঁজিবাদী অর্থনীতিতে ধনকুবেররা সমাজের সমস্ত অর্থ শোষণ করে নিয়ে দরিদ্রদেরকে আরও দরিদ্র করে দেয়। এই চুম্বকের আয়তন যত বড় হয় ততই তার আকর্ষণ ক্ষমতা দ্বারা অধিক লোহার গুড়া নিজের দিকে টানে, তেমনি ধনকুবেরদের সম্পদ যত বাড়ে তত দ্রুত গতিতে সে সমাজের অর্থ নিজের দিকে টেনে নেয়। সমাজের সব অর্থ গিয়ে জমা হয় তার তহবিলে। আর অধিকাংশ মানুষ বাস করতে থাকে দারিদ্রসীমার নিচে। এই হচ্ছে বর্তমান পুঁজিবাদী অর্থনীতির নেট ফল।
সূত্র : নরসিংদী বার্তা
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



