
মরহুম সৈয়দ আশরাফ কে নাস্তিক বানাতে, হিন্দু বানাতে, খৃষ্টান বানাতে যারা প্রথম আলোর একটি হেডলাইন দেখাচ্ছেন বার বার, তাদের বলছি,
এই সেই প্রথম আলো, যে পত্রিকার একটি সাপ্তাহিক ম্যাগাজিন 'আলপিন' এ রাসুল (স) কে নিয়ে ব্যাঙ্গ করে লেখা প্রকাশ করা হয়েছিল। আমার জানামতে বাংলাদেশে তারাই প্রথম এভাবে প্রকাশ্য দৈনিক পত্রিকার ম্যাগাজিনে রাসুলকে নিয়ে এমন ব্যঙ্গ করার সাহস দেখিয়েছে।
পরে অবশ্য বিপুল সমালোচনার মুখে মাফ চেয়ে সেই ম্যাগাজিন প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন পরে রস+আলো নামে সেই রম্য ম্যাগাজিন আবার চলতে থাকে।
আজ আপনারা সেই পত্রিকার একটা হেডলাইন দেখিয়ে দেখিয়ে তাদের প্রচারণা করছেন, আর নিজের ঈমানী চেতনা বাড়াচ্ছেন?
সৈয়দ আশরাফ, নেতা হিসেবে বলেছিলেন সেদিনের কথা। আমি মানুষটিকে কাছ থেকে দেখেছি বলেই বলছি।
নেতা হিসেবে তিনি হিন্দু মুসলিম সকলের নেতা। তার কাছে হিন্দু মুসলিম সবাই সমান।
পরিপ্রেক্ষিত এমনটাই ছিল, আর তা তিনি এভাবেই বলেছিলেন।
সেই কথা নিয়ে নিজের আবেগী চেতনা দেখাতে একটি পত্রিকার হেডলাইন আপনি কিনা ব্যবহার করছেন এক মৃত ব্যক্তির বিরুদ্ধে?
কেউ কেউ তাকে খৃষ্টান, কেউ তাকে দাহ করতে বলছেন, কেউ তাকে জাহান্নামী বলছেন!
কেন ভাই? আপনি কি নিজের কথা জানেন? আপনি কোথায় যাবেন জানেন? আপনি নিজের খবরই জানেন না, অন্যকে নিয়ে ব্যস্ত কেন হয়ে আছেন?
আল্লাহকে ভয় করুন। এমন হতে পারেনা কি? আল্লাহ উনার কোন এক কাজে খুশি হয়ে তাকে জান্নাতী বানায়া দিলেন, আর আপনি জাহান্নামী হলেন তার নামে সমালোচনা করার কারনে?
কি করবেন তখন?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




