সংবিধানরক্ষক (দাবিদার ) যখন ভক্ষক !

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমেই সবার কাছে একটা প্রশ্ন ঃ
সংবিধান এর জন্য জনগণ নাকি জনগনের জন্য সংবিধান ?আওয়ামী লীগের কাছে কোনটা আগে তারাই ভালো জানে ! আওয়ামী লীগের ভাবখানা দেখে মনে হয় তারাই যেন দেশে তারাই একমাত্র সংবিধান বুঝে , বাকি সবাই ‘’ফিডার’’ খায়। বৃহত্তম বিরোধী দল ছাড়া , ১৫৪ জনকে সিলেকশন করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা মহাজোটের কতখানি সাংবিধানিক দায়বদ্ধতা আর কতখানি ক্ষমতায় থেকে যাওয়ার খাহেশ এটা সবাই ভালো মতই বুঝতেছে। আওয়ামী লীগের কথা মত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল দেশ ও সংবিধানবিরোধী কাজ করছে, আসুন দেখি সংবিধান রক্ষার কথা বলে আওয়ামী লীগ কি কি ‘’নেক কাজ’’! করছে ঃ- ৩৬,৩৭ ও ৩৮ অনুচ্ছেদে যথাক্রমে বর্ণিত আছেঃ- দেশের নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরা , সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার কথা । খালেদা জিয়ার সমাবেশে যেতে বাধাদান ও এই দুইদিনের ‘’সরকারী অবরোধের’’ পরও কি বলবেন সরকার সংবিধান মানছে ? সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদে আছে – গৃহ ও যোগাযোগের রক্ষণ ।দেশের বিভিন্ন জেলায় বিরোধী দলের নেতা,কর্মীদের বাসা ভাঙচুর, তছনছ ; লক্ষীপুরে একজন নেতাকে র্যা ব কর্তৃক নিজ বাসার ছাদে নিয়ে গুলি করে ফেলে দেওয়া কি সংবিধান সম্মত? আরো শুনবেন ? Supreme Court এ আজ ‘’সোনালীগ’’ মারপিট, ভাঙচুর করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপদস্থ করল , তাতে ‘’ সংবিধানবেত্তা দলটির’’ কোন প্রতিক্রিয়া নাই !!! সুপ্রিম কোর্টের কোন রুল নাই !!!

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন