এখন নিশুতি রাত,
তুমি ঘুমে জেগে আছি আমি
যাতনার দাবানলে ছাই হয় পোড়ামন
থাকে শুধু অতীত বাদামী।
নদী বয়,দিবানিশি বুকে তার
অনেক পিপাসা
আমি দেখি কুল তার ভরে গেছে জ্বলে
দেখিনা তার করুন হতাশা ।
আমার মধুমতি নদী, বয়ে চলা সন্ধ্যার স্রোত
হারানো সুখের খোঁজে আজ খুইয়েছি সব
ধুসর বিকেল কিংবা ঝিঝি ডাকা রাতের প্রহর
চলে গেছে সবই আজ ফেলে গেছে ফাল্গুনের ক্রোধ।
এখন নিশুতি রাত উত্তরের ডাহুক ডাকে খুব
দক্ষিনের জানালা ভেদি ক্ষনে ক্ষনে পশরিয়া ওঠে
আমার হারানো যৌবন, ফেলে আসা কিশোর বেলা
আজ আমি হয়ে গেছি তোমার
প্রেমের টানে একেবারে খুব নিশ্চুপ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


