মেয়েটি তার পরের ঘরে থাকে
থালা-বাসন কাপড় চোপড় ধোয়,,,
নিজের হাতে খাবার রেধে পরে
পরের চোখের স্বপ্নটাকে রোয়,,,,
নিজের মাথায় তেল থাকেন কভূ
দিনে রাতে তেল ঘষে দেয় পায়ে
তা না হলে আম্মাজানের আদর
রাতারাতি জ্বর এসেযায় গায়ে।
গ্রামের বাড়ী মা-বাবা তার ভাবে
কি না জানি সুখে আছে সোনা
তার জন্য দিনরাত্রি শুধূ
মিথ্যে আশায় স্বপ্নের জাল বোনা।
বিকেল বেলা গলির মুখে তারে
দেখেছিলাম এমন একটি মেয়ে
বাবা তারে দিচ্ছে আদর অনেক
অশ্রু তাহার পড়ছে দুচোখ বেয়ে।
ভাল থাকিস, কষ্ট নিস না মা,,
আমরা গেলাম, তুইও এবার যা
কিন্তু তাতে মনগলেনা সোনার
এটাই হলো ওদের জীবন টা......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


